এক্সপ্লোর

Swine Flu: করোনা, ডেঙ্গি-র বারবারন্তেই সোয়াইন ফ্লুর প্রকোপ, উপসর্গগুলো চেনেন তো?

flu: সোয়াইন-ফ্লু প্রতিরোধের নিয়ম অনেকটা করোনা ভাইরাসের মতোই। চিকিৎ‍সকরা বলছেন, সোয়াইন ফ্লু মূলত হাঁচি-কাশি থেকে ছড়ায়। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। আক্রান্তর নাক-মুখ ঢেকে রাখতে হবে।

কলকাতা: একে ডেঙ্গিতে (Dengue) রক্ষে নেই, এবার দোসর সোয়াইন ফ্লু (Swine Flu)। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা। এরইমধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গি-ম্যালেরিয়ার (Malaria) মতো মশাবাহিত রোগ। এর ওপর এবার দাপট দেখাতে শুরু করেছে সোয়াইন ফ্লু (Swine Flu)। বিশেষজ্ঞরা বলছেন, সোয়াইন ফ্লুর উপসর্গ হল, সর্দি-কাশি, নাক দিয়ে জল পড়া, জ্বর, গা-হাত পায়ে ব্যথা, মাথার যন্ত্রণা ও দুর্বল ভাব।

প্রতিরোধের নিয়ম: সোয়াইন-ফ্লু (Swine Flu) প্রতিরোধের নিয়ম অনেকটা করোনা ভাইরাসের মতোই। চিকিৎ‍সকরা বলছেন, সোয়াইন ফ্লু মূলত হাঁচি-কাশি থেকে ছড়ায়। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। আক্রান্তর নাক-মুখ ঢেকে রাখতে হবে। ব্যবহার করতে হবে মাস্ক। ঘন ঘন সর্দি, কাশি, জ্বর হলেই যেতে হবে চিকিৎ‍সকের কাছে। সোয়াইন ফ্লুতে আক্রান্তদের থেকে বৃদ্ধ, শিশু ও অন্তঃসত্ত্বাদের দূরে রাখতে হবে। খাওয়ার আগে ভাল করে হাত ধুতে হবে। ডেঙ্গি, সোয়াইন ফ্লুর পাশাপাশি, চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়াও। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছর এখনও পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। 

ডেঙ্গির চোখ রাঙানি: এ দিকে করোনার প্রকোপ একটু কমতেই চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি। গত বছর জানুয়ারি থেকে অগাস্টের প্রথম সপ্তাহ অবধি রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৭। আর এ বছরের শুরু থেকে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংখ্যাটা ৩ হাজার ১০৪ অর্থাৎ এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, কীভাবে হু হু করে বাড়ছে ডেঙ্গি। 

সম্প্রতি নবান্নকে এই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দফতর। যেখানে দেখা যাচ্ছে, এক বছরে, প্রায় ৭ গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রিপোর্ট বলছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ রাজ্যের ১২টি পুরসভায় ডেঙ্গি পরিস্থিতি ভীষণরকম উদ্বেগজনক। সেই তালিকায় রয়েছে, 

  • কলকাতা
  • হাওড়া
  • বালি
  • পানিহাটি
  • আসানসোল 
  • কামারহাটি
  • বিধাননগর
  • টিটাগড়
  • ইংরেজবাজার
  • রিষড়া 
  • রাজপুর-সোনারপুর 
  • শিলিগুড়ি পুরসভা

স্বাস্থ্য দফতর বলছে, বাংলার গ্রামীণ এলাকার ১৬টি ব্লকের ডেঙ্গি পরিস্থিতি বেশ উদ্বেগের। ডেঙ্গি রোগের জীবাণু বহণ করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে। ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে। চিকিত্সকদের পরামর্শ, এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget