এক্সপ্লোর

Talk To Mayor : টক টু মেয়র - এ ফোন করার পরই নিকাশির অবস্থা দেখতে এলাকায় আজ পুরসভার টিম

Talk To Mayor : ' আমার কাছে কমপ্লেন আসার পরও যদি কাজ না হয়, তাহলে আই হ্যাভ টু লিভ দিস চেয়ার। ' - কলকাতা পুরসভার মেয়রের এই উষ্মা প্রকাশ শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এক বাসিন্দার ফোনে অভিযোগ শোনার পর।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :  পুর পরিষেবা নিয়ে কলকাতার নাগরিকরা যাতে নিজেদের অভাব অভিযোগ, দাবিদাওয়ার কথা সরাসরি মেয়রকে জানাতে পারেন, তার জন্য ফের ‘টক-টু-মেয়র’ অনুষ্ঠান শুরু করেন ফিরহাদ হাকিম। শনিবার সেই অনুষ্ঠানেই মেজাজ হারান কলকাতার মেয়র। আশ্বাসের পরেও কাজ বাস্তবায়িত না হলে, প্রয়োজনে মেয়রের চেয়ার ছেড়ে দেওয়ার কথা বললেন তিনি!  ' আমার কাছে কমপ্লেন আসার পরও যদি কাজ না হয়, তাহলে আই হ্যাভ টু লিভ দিস চেয়ার। ' - কলকাতা পুরসভার মেয়রের (Firhad Hakim) এই উষ্মা শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এক বাসিন্দার ফোনে অভিযোগ শোনার পর।  মেয়রকে ফোন করেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে দক্ষিণ সিঁথি এলাকায় কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যেন্দু দত্ত।  এর আগে আবাসনের নিকাশি সমস্যা নিয়ে অভিযোগ জানিয়ে ফোন করেছিলেন তিনি।  তারপর মাসের পর মাস কেটে গেলেও এখনও এই অবস্থা। 

আরও পড়ুন :

কলকাতার তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি

ঘটনার সূত্রপাত কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যেন্দু দত্তর ফোনকলকে ঘিরে। আমফানের সময় প্রথমবার ফোন করেছিলেন। তার কিছুদিন পর নিকাশি সমস্যার কথা জানিয়ে দ্বিতীয় ফোন। এরপর শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে দিব্যেন্দু দত্ত তৃতীয়বার ফোন করেন। রবিবারও দেখা গেল, আবাসনের বাসিন্দারা চত্বরে ব্লিচিং ছড়াচ্ছেন। গ্যারাজে জমে রয়েছে জল।  আবাসনের বাইরের নিকাশি নালায় জমে রয়েছে আবর্জনা। তাই জল সরছে না। পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা পুরসভার ওয়েবসাইটে অভিযোগ জানিয়েছিলেন। তারপরেও কাজের কাজ কিছু হয়নি বলে তাঁর দাবি।   ২ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর কাকলি সেন। তাঁর স্বামী, তৃণমূল সাংসদ ও এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের দাবি, পূর্ত দফতর ও পুরসভা মিলে সমস্যা সমাধানে তত্‍পর। কলকাতা পুরসভা সূত্রে খবর, মেয়রের নির্দেশে সোমবার পুরসভার টিম এসে পরিস্থিতি খতিয়ে দেখবে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget