এক্সপ্লোর

Tamanna Khatun: তামান্না খুনের ঘটনায় তদন্তে জোর, ড্রোন ব্যবহার করে ঘটনাস্থলের ছবি তুলল পুলিশ

Tamanna Khatun Murder Case: তামান্নার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা নতুন পিপি বিভাস চট্টোপাধ্যায়ের।

কলকাতা: তামান্না খুনের ঘটনায় তদন্তে জোর। ড্রোন ব্যবহার করে ঘটনাস্থলের ছবি তুলল পুলিশ। বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের পর তদন্তে গতি। কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা, মৃত্যু ছোট্ট তামান্নার। অভিযুক্তরা যেখানে মিছিল থেকে বোমাবাজি করেছিল, যেখান থেকে তামান্নার দেহ উদ্ধার, ভিডিও ও ছবি সংগ্রহ পুলিশের। তামান্নার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা নতুন পিপি বিভাস চট্টোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এফআইআরে থাকা বাকি ১৩ জন গ্রেফতার করা হয়েছে। তামান্না খুনে গ্রেফতার করা হয় এফআইআরে নাম থাকা ২৪ জনকেই।তামান্নার মা  সাবিনা ইয়াসমিন বলেন, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন।  

আরও পড়ুন,অন্নপূর্ণা যোজনার আজ টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কতজনের ‘নাম নথিভুক্ত’ হল? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন নদিয়ার কালীগঞ্জের নিহত তামান্না এবং কাকদ্বীপ খুন হওয়া CPM কর্মী দম্পতির ছেলে দীপঙ্কর দাস। জানিয়েছিলেন বিচারের দাবি।  কালীগঞ্জে তামান্না খুনে এফআইআরে নাম থাকা ২৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। কাকদ্বীপে CPM কর্মী দম্পতি খুনেও একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ

 ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের ঠিক আগের রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বাড়ির মধ্য়ে সিপিএম কর্মী দম্পতি দেবু দাস ও ঊষারানি দাসকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। নিহত দম্পতির ছেলে ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু, পুলিশ গ্রেফতার করে এমন ৯ জন CPM কর্মীকে, যাঁদের নাম অভিযোগপত্রেই ছিল না। ৮ বছর ধরে মা-বাবার খুনের বিচারের জন্য় লড়াই চালাচ্ছেন, নিহত দম্পতির একমাত্র ছেলে দীপঙ্কর। মঙ্গলবার তিনি দেখা করেন মুখ্য়মন্ত্রীর সঙ্গে। তারপর অভিযোগপত্রে নাম থাকা ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

 নিহত CPM কর্মী দম্পতির ছেলে  দীপঙ্কর দাস বলেন, মীনাক্ষিদি এবং রাণাদার (CPM বিধায়ক মোস্তাফিজুর রহমান) সূত্রে মুখ্য়মন্ত্রীর কাছে অ্য়াপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। উনি সঙ্গে সঙ্গে DG সাহেবকে ফোন করলেন, DG সাহেবও শুনলেন। তারপর জানলাম এখানে ১০ জন গ্রেফতার হয়েছে। যাদের বিরুদ্ধে আমি অভিযোগ করেছিলেন, তাদের বিরুদ্ধে ব্য়বস্থা হচ্ছে আজ। নিহত CPM কর্মী দম্পতির ছেলের সঙ্গে মঙ্গলবার মুখ্য়মন্ত্রীর কাছে গেছিলেন কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা। 

 গতবছর ২৩ জুনই কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর, সিপিএম সমর্থকদের বাড়ি টার্গেট করে ছোড়া বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় ৮ বছরের ছোট্ট তামান্না খাতুন। ২৪ জনের বিরুদ্ধে FIR দায়ের হলেও তৃণমূল আমলে গ্রেফতার করা মাত্র ১১ জনকে। একবছর পর মঙ্গলবার অর্থাৎ ২৩ জুন বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। মঙ্গলবার রাতেই তামান্না খুনে অভিযুক্ত ২ তৃণমূল সমর্থককে গ্রেফতার করে কালীগঞ্জ থানা।

বুধবার গ্রেফতার করা হয় আরও ৩ জনকে। বৃহস্পতিবার এই ঘটনায় পুলিশ আরও ১ জনকে গ্রেফতার করে। অর্থাৎ মুখ্য়মন্ত্রীর সঙ্গে তামান্নার মায়ের সাক্ষাতের পর গ্রেফতার হল ৬ জন। প্রত্য়েকের নামই FIR-এ ছিল। তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলেন, আমি কালকে (মঙ্গলবার) মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছিলাম আমার মেয়ের বিচার দিতে হবে। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। কয়েকঘণ্টার মধ্য়ে দু'টো ক্রিমিনাল ধরা পড়েছে। 

 ডোমকলের সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান বলেন, রাতের মধ্য়েই ২ জন গ্রেফতার হয়েছে ওখানে।  অবশ্য়ই এটা সাধুবাদ। মুখ্য়মন্ত্রী যেটা প্রথম থেকে বলেছেন, আইনের শাসন, আমি চাইব, এরকম আইনের শাসন আগামী ৫ বছর যেন সঠিক থাকে।মঙ্গলবার নিহত দীপঙ্কর দাস ও তামান্না খাতুনের মায়ের সঙ্গে মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করেন হাওড়ার নিহত আনিস খানের বাবাও। আনিস খানের বাবা  সালেম খান বলেন, আমি আনিসের কেসে, আনিসের খুনির ন্য়ায়বিচারটুকু পাওয়ার জন্য় আমি তাঁর কাছে গেছিলাম। তিনি আমাকে আশা দিয়েছেন। আমি সেজন্য় আশাবাদী। ' মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার এই ছবিটি পোস্ট করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
Advertisement

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget