এক্সপ্লোর

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ১ কোটি ৫১ লক্ষ আবেদনের ‘স্ক্রুটিনি’ শেষ, 'টাকা ঢুকবে অ্যাকাউন্টে', ‘নাম নথিভুক্ত’ হল কত জনের ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari On Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ১ কোটি ৫১ লক্ষ আবেদনের ‘স্ক্রুটিনি’ শেষ, ‘নাম নথিভুক্ত’ হল কত জনের ? কাল কত জনের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ? জানালেন মুখ্যমন্ত্রী

বাঁকুড়া:  ‘হুল দিবস’ উদযাপনে বাঁকুড়ার মুকুটমণিপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ১ জুলাই বুধবার টাকা পাঠানো হবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন, কলকাতা বইমেলা নিয়ে বড় সিদ্ধান্ত ? তাৎপর্যপূর্ণ মন্তব্য শমীক ভট্টাচার্যর, "..ক্ষোভ থাকবে"

মুখ্যমন্ত্রী বলেন,  এই রাজ্যে ১ কোটি ৫১ লক্ষ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে, প্রায় ১ কোটি ২০ লক্ষের বেশি, দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আমরা, ৩ হাজার করে টাকা ট্রান্সফার করব। ১ কোটি ২০ লক্ষ দিদি এবং বোন..। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, এর মধ্যে আপনারা শুনলে খুশি হবে, ৫ লক্ষ আদিবাসী দিদি এবং বোন আছে। তাঁরা ১ জুলাই বুধবার ৩ হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতিমাসে এই সরকার তাঁদের অ্যাকাউন্টে পাঠাবে।’

চলতি মাসেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছিল ৩ হাজার টাকা। নবান্ন থেকে ৫ মহিলার হাচে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী। প্রথম দফায় উপকৃত হচ্ছেন ২৮ লক্ষ উপভোক্তা। আগামী ৩ মাস ধরে ৭ দিন অন্তর অন্তর তালিকা সংশোধন করা হবে, জানাল বিজেপি সরকার।মাসের শুরুতেই অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল কড়কড়ে ৩ হাজার টাকা। ২৮ লক্ষের বেশি মহিলা পেয়েছিলেন 'অন্নপূর্ণা যোজনা'র সুফল। আনন্দে কারও মুখে ছিল চওড়া হাসি।খুশিতে কেউ আবার খেলেছিলেন আবির। মন্ত্রিসভার বৈঠকের পর অন্নপূর্ণা যোজনার চেক ৫ মহিলার হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ অন্য মন্ত্রীরা।

 তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য বরাদ্দ ছিল দেড় হাজার টাকা।বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা।একলাফে দ্বিগুণ হয়েছে টাকার অঙ্কও।দেড় হাজারের বদলে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা। অফলাইনের পাশাপাশি অনলাইনেও করা যাবে অন্নপূর্ণা যোজনার আবেদন। নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন। ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা দিয়ে, আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে, সেখানে দিয়ে দেবেন। টাকাটি আপনাদের ব্য়াঙ্কে ঢুকে যাবে।' রাজ্যে সরকার বদলের পর দিকে দিকে হদিশ মিলছে 'পুরুষ লক্ষ্মীর'।অর্থাৎ তৃণমূল জমানায় পুরুষ হয়েও যাঁরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন। গ্রেফতার হচ্ছে একের পর এক অভিযুক্ত।ইতিমধ্য়ে এনিয়ে সিট গঠনের নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী। কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার দেওয়ার ইঙ্গিতও দেন তিনি।  এই দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিগত যারা শাসক ছিলেন যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন, তাতে তাঁরা সুযোগ পাচ্ছেন না। পাবেন না। পাওয়া উচিতও নয়।' আগামী ৩ মাস ধরে ৭ দিন অন্তর অন্তর  অন্নপূর্ণা যোজনার তালিকা সংশোধন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
Advertisement

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget