এক্সপ্লোর

Satpal Rai: চোখের জলে ঘরের ছেলেকে চিরবিদায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সৎপাল রাইয়ের শেষকৃত্য সম্পন্ন

Tamilnadu Copter Crash: গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তাতে বিপিন রাওয়াত (Bipin Rawat) সহ ১৩ জনের মৃত্যু হয়। ন রাইয়েরও মৃত্যু হয়েছে। আজ শেষকৃত্য সম্পন্ন হল।

মোহন প্রসাদ, দার্জিলিং: দার্জিলিং-এর (Darjeeling) তাকদায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল কপ্টার-দুর্ঘটনায়- (Tamilnadu Copter Crash) মৃত সেনা কর্মী সৎপাল রাইয়ের (Satpal Rai)। বাবার সমাধিস্থলের পাশে সমাধিস্থ করা হল তাঁকে। সোমবার বন্ধ রাখা হয় তাকদা চা বাগান।

দুধসাদা চাদরে মোড়া কফিন। গান স্যালুটে চিরবিদায়। হাবিলদার সৎপাল রাই। দার্জিলিং-এর তাকদায় বাবার পাশেই সমাধিস্থ করা হল সৎপাল রাইকে। গত বুধবার নীলগিরির গভীর জঙ্গলে, তামিলনাড়ুর কুন্নুরে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। হেলিকপ্টার ভেঙে পড়ায় মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS)  জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রীর সহ ১৩ জনের। তাঁদেরই একজন রাওয়াতের দেহরক্ষী হাবিলদার সৎপাল রাই (Satpal Rai)।

রবিবার রাতেই বাড়িতে পৌঁছয় মরদেহ। রাই সম্প্রদায়ের রীতি মেনে সোমবার সকাল থেকে শুরু হয় শেষকৃত্যের নিয়ম-আচার। সতপালের মরদেহ যে তিরঙ্গায় মোড়া ছিল, শেষকৃত্যর আগে তা তুলে দেওয়া হয় তাঁর স্ত্রীর হাতে। স্বামীর কফিনে মাটি দেন স্ত্রী মন্দিরা। শেষবারের মতো কফিনে মাথা ঠেঁকিয়ে বাবাকে প্রণাম করেন ছেলে বিক্কল রাই। শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, দার্জিলিং-এর বিধায়ক নীরজ জিম্বা, জিটিএ প্রাক্তন চেয়ারম্যান অনীত থাপা সহ অন্যান্যরা। শ্রদ্ধা জানান সুকনার ত্রিশক্তি কোরের কোর কম্যান্ডার তরুণকুমার আইচ। 

শোওয়ার ঘরে বিছানার পাশে রাখা সৎপালের সামগ্রী। স্যুটকেস, ট্রাঙ্ক, তাতে নাম লেখা সৎপালের। বাড়ি ফিরলেই স্থানীয় তরুণদের সৎপাল বলতেন আর্মিতে যোগ দাও। দেশের জন্য কাজ করো। আচমকা এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে বাবার প্রাণ। তারপরও বিক্কল বলেছেন, তিনিও এবার থেকে তেমনটাই বলবেন। সতপাল রাইয়ের ছেলে বিক্কল রাই বলেন, "যুবকদের বলতেন আর্মিতে যোগ দিতে, আমিও বলবো, আমার বাবার মতো সম্মান কেউ পায়নি।'' 

আরও পড়ুন: North 24 Pargana: ফেসবুকে ছবিতে কমেন্ট করে দুষ্কৃতীদের হামলার শিকার কামারহাটির যুবক

সেরা শিরোনাম

Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Suvendu Adhikari: 'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget