এক্সপ্লোর

Tangra News Update: ট্যাংরাকাণ্ডে বড় ভাইকে NRS-এ স্থানান্তর, কী হবে তাঁর সন্তানের পরিণতি?

Kolkata News: বাড়ির ২ বউ ও একমাত্র মেয়েকে খুন করা হয়েছে। বয়ান অনুযায়ী, আত্মহত্য়া করতে চেয়েছিলেন বাড়ি ৩ পুরুষ সদস্য়ও।

কলকাতা: ৪ দিন পর বাইপাসের হাসপাতাল থেকে ডিসচার্জ করা হল ট্যাংরার (Tangra News Update) পরিবারের বড় ভাই প্রণয় দে-কে। শনিবার রাতে এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। রুবি হাসপাতাল সূত্রে খবর, সোমবার হাসপাতাল থেকে বাকি ২ জনকে ছাড়া হতে পারে। 

এক মুহূর্তে ছন্নছাড়া হয়ে গেল গোটা পরিবারটা। চোখের সামনে শেষ হয়ে গেল একটা সম্ভ্রান্ত,আপাতদৃষ্টিতে সুখী সংসার। বাড়ির ২ বউ ও একমাত্র মেয়েকে খুন করা হয়েছে। বয়ান অনুযায়ী, আত্মহত্য়া করতে চেয়েছিলেন বাড়ি ৩ পুরুষ সদস্য়ও। মঙ্গলবার, গাড়ি দুর্ঘটনায় জখম হওয়ার পর থেকেই, রুবি জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন, ট্য়াংরার এই পরিবারের বড় ছেলে প্রণয় দে, তাঁর নাবালক পুত্র ও ছোট ভাই প্রসূন দে।

৪ দিন পর, শনিবার, হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হল প্রণয় দে-কে। শনিবার রাত ৮টা নাগাদ, এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ভর্তি করা হয় ফ্রেজার বিল্ডিং-এর অর্থোপেডিক ওয়ার্ডে। কিন্তু এই ডিসচার্জ নিয়ে সকাল থেকেই চলে টানাপোড়েন। চিকিৎসার বিল কে মেটাবে, তা নিয়ে তৈরি হয় জটিলতা। সাধারণত, পরিবারের কেউ, কিম্বা প্রতিবেশীর হাতেই ডিসচার্জ করার নিয়ম। কিন্তু, এই ক্ষেত্রে, প্রথমে বারবার যোগাযোগ করা সত্ত্বেও আত্মীয়-পরিজন কেউ আসেননি। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে এক আত্মীয় আসেন, রুবি হাসপাতালে ডিসচার্জ প্রক্রিয়ায় তিনিই সই-সাবুদ করেন। এদিকে, NRS মেডিক্য়ালে বেডের ব্য়বস্থা করে পুলিশ। শনিবার সন্ধেয় সেখানেই স্থানান্তরিত করা হয় বড় ভাই প্রণয় দে-কে।

তবে, এখনও রুবি হাসপাতালেই রয়েছেন তাঁর নাবালক ছেলে ও ভাই প্রসূন। সোমবার হাসপাতাল থেকে এই ২ জনকে ছাড়া হতে পারে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, কিছুটা সুস্থ হলেই গ্রেফতার করা হতে পারে, প্রণয় দে ও প্রসূন দে-কে। কিন্তু প্রণয়ের নাবালক ছেলের কী হবে? সূত্রের খবর, সেক্ষেত্রে পরিবারের কেউ যদি ভরণপোষণের ভার নিতে না চায়, তাহলে, কিশোরকে রাখা হবে সরকারি হোমে। পুলিশ সূত্রে খবর, খুব শিগগিরই ২ ভাই ও কিশোরকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা। তাঁদের কাছে জানতে চাওয়া হবে,  ৩ মহিলার খুনি কে? বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কেন খুলেছিল? শুধুমাত্র আর্থিক বিপর্যয়ের কারণেই এত বড় সিদ্ধান্ত? শুক্রবার, ট্যাংরার অটল শূর রোডে প্রণয় ও প্রসূন দে-র বাড়িতে যায় ময়নাতদন্তকারী চিকিৎসক ও ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে পাওয়া তথ্যের সঙ্গে ঘটনাস্থলের বেশ কিছু অসঙ্গতি মিলেছে। কী ধরনের ওষুধ ব্যবহার করা হয়েছিল, তাও পরীক্ষা করে দেখা হবে।

আরও পড়ুন: Fake Medicine Controversy: জাল ওষুধ তৈরি হচ্ছে কোথায়? এবার তাঁর খোঁজে রাজ্য ড্রাগ কন্ট্রোল

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget