এক্সপ্লোর

TMC Inner Clash : দুই তাপসের বিস্ফোরক মন্তব্য, কুণালের সামনে বিক্ষোভ, দলে শৃঙ্খলার রাশ কি ক্রমশ আলগা হচ্ছে?

TMC Inner Clash : প্রশ্ন উঠছে শাসক দলে শৃঙ্খলার রাশ কি ক্রমশ আলগা হচ্ছে?

কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই , বিটন চক্রবর্তী, কলকাতা : নেতায় নেতায় বাগযুদ্ধ থেকে জেলায় জেলায় কোন্দল। পঞ্চায়েত ভোটের মুখে বিড়ম্বনা বাড়ছে তৃণমূলের। প্রশ্ন উঠছে শাসক দলে শৃঙ্খলার রাশ কি ক্রমশ আলগা হচ্ছে? বৃহস্পতিবার টানা তৃতীয়দিন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন দলেরই বিধায়ক তাপস রায়। এই বিতর্কে প্রকাশ্যে মুখ খুলে, সরাসরি তাপস রায়ের পক্ষ নিয়েছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় ও বর্ষীয়ান বিধায়ক মদন মিত্র।  

তাপসের নিশানায় সুদীপ, পাশে মদন
সম্প্রতি বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে তমোঘ্ন ঘোষকে। যাঁর বাবা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই তমোঘ্ন ঘোষের বাড়ির দুর্গাপুজোয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে মঙ্গলবার কার্যত বোমা ফাটিয়েছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়!সুর নরম তো দূর অস্ত দিনে দিনে সুর আরও চড়ছে তাপস রায়ের। বুধবার তাপস রায়ের বাড়িতে গিয়ে, তাঁর সঙ্গে কথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।  আর তারপরই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আরও সুর চড়ান তাপস রায়। 

রায়ের পর চট্টোপাধ্যায়
অন্যদিকে রায়ের পর চট্টোপাধ্যায়। প্রকাশ্যে মুখ খুলে দলের বিড়ম্বনা বাড়ান তৃণমূলের আরেক তাপস। ইকো পার্কে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ না পেয়ে, ক্ষোভ উগরে দেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। 'আমার মনে হয় আমরা পরিশ্রমীকর্মী, যেমন বাবু আর চাকরদের মধ্যে স্ট্যাটাস থাকে, আমরা মনে হয় দ্বিতীয়টার মধ্যে পড়ি। আমার স্ট্যাটাস এই ধরনের প্রোগামে পড়ে না।'

কুণালের সামনেই বিক্ষোভ 
একই দিনে পূর্ব মেদিনীপুরে কার্যত সামনে চলে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। বিজয়া সম্মিলনীর আমন্ত্রণপত্রে কেন এগরার তৃণমূল বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণকুমার মাইতির নাম কেন নেই? এই প্রশ্ন তুলে, তৃণমূল বিধায়ক অখিল গিরি ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের উপস্থিতিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলকর্মীদের একাংশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীও। মঞ্চ থেকে নেমে এসে কুণাল ঘোষ পরিস্থিতি সামাল দেন। 

তৃণমূলে শৃঙ্খলার রাশ আলগা হচ্ছে? দলের অন্দরে নিয়ন্ত্রণ কমছে?  এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। দুর্নীতি-কেলেঙ্কারি নানা অভিযোগে বিধ্বস্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব, নরমে না গরমে, দলের অন্দরে এই ক্ষোভ-বিক্ষোভ সামাল দেয়, সেদিকেই সবার নজর। 

                                                              

 

 

 

 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget