এক্সপ্লোর

Tarakeswar Lynching : যে টাকার জন্য খুন, সে টাকা অভিযুক্তের বাড়িতেই ! তারকেশ্বর গণপিটুনি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Tarakeswar Lynching : মৃতের পরিবারের দাবি, রবিবার রাতে বছর ২৩ এর  বিশ্বজিৎকে  যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের নামে চলে বেধড়ক মারধর চলে।

সোমনাথ মিত্র, ব্রতদীপ ভট্টাচার্য, হুগলি : ভয়াবহ। নৃশংস। মধ্যযুগীয় বর্বরতা বললেও কম বলা হয়। বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পাণ্ডুয়ার পর এবার তারকেশ্বর। ফের গণপিটুনিতে মর্মান্তিক মৃত্যু হল যুবকের। শুধু তাই নয়, যে অভিযোগে গণপিটুনি, সেই অভিযোগও মিথ্যে বলেই ইঙ্গিত দিচ্ছে ঘটনাক্রম। 

রবিবার  চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। মৃতের নাম বিশ্বজিৎ মান্না। বিশ্বজিতের পরিবারের অভিযোগ, তাঁর আত্মীয় বিকাশ সামন্তর বাড়ি থেকে ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 

মৃতের পরিবারের দাবি, রবিবার রাতে বছর ২৩ এর  বিশ্বজিৎকে  যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের নামে চলে বেধড়ক মারধর চলে। পরে গুরুতর জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে যে  ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ, তাঁর স্ত্রী নাকি স্বীকার করেছেন এই মারধরের কথা । শুধু তাই নয়, যে টাকা চুরির কথা বলে ওই ২৩ বছরের যুবককে মারধর করা হয়েছিল, সেই টাকাও তাঁর বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে। স্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী। খুনের মামলা রুজু করে অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ।  

শুধু তারকেশ্বর নয়, সারা বাংলা জুড়েই চলেছে একের পর এক গণপিটুনি ও মৃত্যুর ঘটনা। বউবাজারে সরকারি হস্টেলে টেলিভিশন মেকানিককে পিটিয়ে 'খুন', রোলারের যন্ত্রাংশ ও সকুটার চোর সন্দেহে ঝাড়গ্রামে পিটিয়ে 'খুন', পাণ্ডুয়ায় যুবকের মৃত্যু, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধর ... একের পর এক ঘটনা আসছে সামনে। কবে বন্ধ হবে এমন বর্বর ঘটনা ? গণপিটুনির সাজা কি পাবে অভিযুক্তরা ?  

সোমবার বউবাজারে সরকারি হস্টেলে টেলিভিশন মেকানিককে পিটিয়ে খুনের ঘটনার তদন্ত করতে বউবাজারের হস্টেলে যায়  ফরেন্সিক দল। বউবাজারকাণ্ডে ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে। মোবাইল চোর সন্দেহে টেলিভিশন মেকানিককে পিটিয়ে মারার ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, পেটানোর পর প্রমাণ লোপাটে ডিলিট করে দেওয়া হয় হস্টেলের পাশে কেকের দোকানের CC ক্যামেরার ফুটেজ।  

আরও পড়ুন : 

দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় দায়ের হল প্রথম FIR, কার বিরুদ্ধে ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget