এক্সপ্লোর

Tarakeswar Srabani Mela 2025: শনি-রবি মধ্য়রাত থেকেই খোলা মন্দিরের দরজা, শ্রাবণের শুরুতে ভক্ত সমাগম তারকেশ্বরে

Tarakeswar News: বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে প্রায় ৩৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে লক্ষ লক্ষ পুণ্য়ার্থী তারকেশ্বরে পৌঁছাচ্ছেন।

সোমনাথ মিত্র, তারকেশ্বর: তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে ভক্তদের ঢল। এই প্রথম শ্রাবণ মাসের প্রত্যেক শনি ও রবিবার ভক্তদের জন্য মধ্যরাত থেকে খোলা থাকছে মন্দিরের দরজা। যাত্রী সুবিধার্থে  "তারকেশ্বর শ্রাবণী মেলা" নামে প্রশাসনের উদ্দ্যোগে চালু হয়েছে বিশেষ অ্য়াপ। অন্যান্য বারের তুলনায় এবারে যাত্রী সুরক্ষায় ও সুবিধার্থে একাধিক  পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গুরু পূর্ণিমা থেকে শুরু হয়েছে তারকেশ্বর শ্রাবণী মেলা। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে প্রায় ৩৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে লক্ষ লক্ষ পুণ্য়ার্থী তারকেশ্বরে পৌঁছাচ্ছেন। মন্দিরে জল ঢেলে পরম তৃপ্তি অনুভব করছেন ভক্তরা। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে মন্দিরে। তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই বছরই প্রথম শ্রাবণ মাসের প্রত্যেক শনিবার ও রবিবার মধ্যরাত থেকে খুলে যাচ্ছে মন্দিরের দরজা। চলতি সপ্তাহ অবধি শনিবার ও রবিবার রাত ২টো থেকে খোলা হয় মন্দিরের দরজা। যেখানে মহিলাদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি একটা স্পেশাল লাইনের ব্যবস্থা করা হয়েছে। ভোর বেলা বাবার মঙ্গল আরতি সম্পন্ন হলে ৪টে নাগাদ সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মন্দিরের দরজা। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর , শ্রাবণ মাসের আগামী প্রত্যেক শনি ও রবিবার মন্দির খোলার সময় আরও ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ শ্রাবণ মাসের আগামী প্রত্যেক শনি ও রবিবার রাত ১২টা থেকে মহিলা পুণ্যার্থীরা জল ঢালতে পারবেন। পাশাপাশি জল ঢালার একটি বিশেষ লাইনে ও খোলা থাকবে। প্রত্যেক বারের ন্যায় এবারেও কিন্তু মন্দিরের গর্ভগৃহে ঢোকার মুখে চোঙা লাগানো হয়েছে তাতেই জল ঢালছেন ভক্তরা। তারকেশ্বর মন্দিরের পুরোহিত উৎপল চট্টোপাধ্যায় বলেন, "শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেক ভিড় হয়েছিল। শনিবার ও রবিবার ভিড় এড়াতে রাত ২টো থেকেই মহিলা ভক্তদের লাইন খুলে দেওয়া হচ্ছে। ভোরবেলা মক্তল আরতি সম্পন্ন হলে সর্বসাধারণের লাইন খুলে দেওয়া হচ্ছে।'' 

'তারকেশ্বর শ্রাবণী মেলা' নামে একটি বিশেষ অ্যাপ চালু করেছে প্রশাসন। সেই অ্যাপ থেকে মেলায় আগত পুণ্যার্থীরা তাঁদের প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য জানতে পারবেন। পাশাপাশি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে হাওড়া-তারকেশ্বর শাখায় অনেক স্পেশাল ট্রেন দিয়েছে রেল কর্তৃপক্ষ। তারকেশ্বর স্টেশনেও বিশেষ দিনগুলোতে মোতায়েন থাকছে অতিরিক্ত রেল পুলিশ। শ্রাবণী মেলা প্রসঙ্গে মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে একেবারে গঙ্গার ঘাট যেখান থেকে জল তোলা হয় সেখান থেকে তারকেশ্বর অবধি পুণ্যার্থীদের জন্য একাধিক ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। নিমাই তীর্থ ঘাটে গঙ্গায় হরিদ্বারের মতো চেন দিয়ে ব্যারিকেড করা হয়েছে, বৈদ্যবাটি ও তারকেশ্বর শহর পুরোটাই সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে। বৈদ্যবাটি থেকে তারকেশ্বর অবধি গোটা রাস্তায় আলোর ব্যবস্থা করা হয়েছে। পিএইচই-র পক্ষ থেকে রাস্তার ধারে ৪৮০টি অস্থায়ী শৌচাগার করা হয়েছে। ৮টি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এক কিলোমিটার অন্তর স্বাস্থ্য শিবির করা হয়েছে। পুলিশ দমকল বিভাগ বিপর্যয় মোকাবিলা দফতর ২৪ ঘণ্টা সতর্ক আছে। ভিড় নিয়ন্ত্রণে রাস্তার একাধিক জায়গায় লোহার গেট বসানো হয়েছে। 

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget