এক্সপ্লোর

Sourav Banerjee Fraud Case: সাইবার প্রতারণার ফাঁদে তরুণ কুমারের নাতি, অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়

Sourav Banerjee: লালবাজারে সাইবার শাখায় অভিযোগ জানিয়েছেন সৌরভ। বিদেশের নম্বর থেকে হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ।

আবীর দত্ত, কলকাতা: সাইবার প্রতারণার ফাঁদে এবার উত্তম কুমারের আত্মীয়। প্রতারণার ফাঁদে পড়লেন তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। লালবাজারে সাইবার শাখায় অভিযোগ জানিয়েছেন সৌরভ।

সাইবার প্রতারণার ফাঁদে অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়

সাইবার প্রতারণার ফাঁদে প্রায়ই পড়েন সাধারণ মানুষ। এবার সেই ফাঁদে পড়লেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ও। বিদেশের নম্বর থেকে হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ তোলেন তিনি। ভুয়ো লোন নেওয়া হয়েছে বলে হুমকি দিতে থাকে প্রতারকরা। লোন শোধ করতে না চাইলে 'নোংরা ছবি' পরিচিতদের পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করে পরিচিতদের সাবধানও করেছেন অভিনেতা। 

 

 

ফেসবুকে (Facebook) একটি পোস্ট করে সৌরভ নিজের সমস্ত অভিযোগ জানিয়েছেন। ফোনে যোগাযোগ করা হলে এবিপি আনন্দকে তিনি বলেন, 'দিন দুই আগে থেকে আমার কাছে একটা হোয়াটস্যাপ কল আসছে। নম্বরগুলো কোনওটাই ভারতীয় নয়। আর এই নম্বরগুলো নাকি শুনেছি কম্পিউটারাইজড নম্বর। ওই নম্বরে নাকি আমি ফোন করলে পাব না, এবং হোয়াটস্যাপ কলই শুধু করা যায়। সেই ফোন আমি ধরিনি। তখন মেসেজ পাঠাতে থাকে যে আমার নাকি সাড়ে তিন হাজার টাকার একটা লোন নেওয়া আছে। যেটা শুনে আমার একটু হাসিই পেল। সেই টাকা না দিলে আপনাকে কী করা হবে সেটা বুঝতেই পারবেন।'

আরও পড়ুন: Birbhum News: 'অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না' মন্তব্য কাজল শেখের

তবে এখানেই শেষ নয়। অভিনেতার কথায়, 'আমার ভয়টা লাগল যখন দেখলাম আমার গোটা কনট্যাক্ট লিস্ট যেটা গুগলে সিঙ্ক করা আছে, সেটা ওরা আমাকে হোয়াটস্যাপে পাঠাল। সেটা কী করে সম্ভব হল আমি বুঝতেই পারছি না। তখন আমি একটু ভয় পাই। এটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।'                    

  

প্রসঙ্গত, ডিজিটাল অর্থনীতির যুগে বেড়েই চলেছে অনলাইনে জালিয়াতির সংখ্যা। যত দিন যাচ্ছে, মানুষ তত বেশি অনলাইন লেনদেন শুরু করেছে । ব্যবহারকারীদের এই প্রবণতাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। কখনও কার্ড ব্লক বা কখনও লটারি জেতার নামে নিরীহ মানুষের কষ্টের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। গ্রাহকদের এই প্রতারণা থেকে রক্ষা করতে সতর্কবার্তা জারি করেছে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget