এক্সপ্লোর

Tathagata Roy : 'বাবুল সুপ্রিয় একা নন।কিছু বিশ্বাসঘাতক এখনও আছে!' ফের বিস্ফোরক তথাগত রায়

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বলেন, 'বাবুল গেছে। আগে মুকুল গেছে। আরও বিশ্বাসঘাতক আছে, নাম বলা যাবে না'

দীপক ঘোষ, আশাবুল হোসেন, আবির দত্ত, কলকাতা : বাবুল সুপ্রিয় (Babul Supriyo)একা নন। অনেকেই চলে গেছেন! কিছু বিশ্বাসঘাতক এখনও আছে! বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান প্রসঙ্গে এভাবেই সুর চড়ালেন তথাগত রায়।

বিশ্বাসঘাতক! গদ্দার! মীরজাফর! গত বিধানসভা ভোটে, দলে দলে নেতা-বিধায়কদের বিজেপিতে যাওয়ার সময়, এই শব্দবন্ধই ব্যবহার করেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এখন যখন বিজেপি ছেড়ে আবার অনেকে তৃণমূলে যাচ্ছেন, তখন সেই শব্দবন্ধই ব্যবহার করে, জল্পনা উস্কে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় (Tathagata roy)।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বলেন, 'বাবুল গেছে। আগে মুকুল গেছে। আরও বিশ্বাসঘাতক আছে, নাম বলা যাবে না'

নতুন রাজ্য সভাপতির সম্বর্ধনা অনুষ্ঠানে, মঙ্গলবার বিজেপির রাজ্য সদর দফতরে উপস্থিত হন তথাগত রায়। বসেছিলেন, দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাশে! আর সেখানেই তাঁর এই বিস্ফোরক মন্তব্য। কিন্তু, বিশ্বাসঘাতক কারা? কেন খোলসা করছেন না তথাগত রায়? এই প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিজেপিকে কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল।

আরও পড়ুন:

'মনোজিতের নতুন সম্পর্ক', স্বামীর থেকে ডিভোর্স চাইছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়

প্রাক্তন রাজ্য সভাপতি আক্রমণাত্মক হলেও, নরমে-গরমে বার্তা দিয়েছেন বর্তমান রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার মঙ্গলবার কলকাতায় এসে দায়িত্বভার বুঝে নিয়ে বলেন, ' দল পরিবর্তন করছে কী উদ্দেশ্য নিয়ে, সেটা গুরুত্বপূর্ণ, কেউ যদি মনে করেন, আমার বিশেষ কিছু সুযোগ সুবিধা লাগবে, তাই আমি টিএমসিতে যাব, আমি মনে করি, রাজনীতিতে সেটা গর্হিত অপরাধ।'

বাংলায় ভোটের আগে দলবদল হয়েছে, ভোটের পরেও দলবদল চলছে। শুধু স্রোতের গতিমুখ পাল্টেছে! এর কি কোনও শেষ আছে? ২০১৯-এর লোকসভা ভোটের আগে থেকে রাজ্য রাজনীতিতে দলবদলের পর্ব শুরু। এরপর গত বিধানসভা ভোটের আগে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়ে যায়!  আবার বিধানসভা ভোটে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিকট্রির পর, দেখা যায় উল্টো স্রোত। বিজেপির বিধায়ক শিবিরে ভাঙন ধরায় তৃণমূল! বাবুল নিজেই জানিয়েছেন, তৃণমূলের ফার্স্ট ইলেভনে তাঁর জায়গা পাকা! এবার দলবদলের পরে রাজনীতির ময়দানে কীভাবে চমক দেবেন বাবুল? সেদিকেই নজর সব মহলে। 

 

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কবে হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা? শুনানির শেষে কী জানাল আদালত?
কবে হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা? শুনানির শেষে কী জানাল আদালত?
Surendranath Law College : সুরেন্দ্রনাথ ল' কলেজে পড়ুয়া বিক্ষোভ, ২৩ ঘণ্টা আটকে থেকে পদত্যাগ ভাইস প্রিন্সিপালের
সুরেন্দ্রনাথ ল' কলেজে পড়ুয়া বিক্ষোভ, ২৩ ঘণ্টা আটকে থেকে পদত্যাগ ভাইস প্রিন্সিপালের
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান? ফের আসছে নাম তোলার সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান? ফের আসছে নাম তোলার সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Dumdum TMC News | গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট। তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
Abhishek Banerjee's PA Arrest News | 'জমি দুর্নীতিতে কোটি কোটি টাকার তথ্য মিলছে, সেই টাকা এসেছে কোথা থেকে?' প্রশ্নের উত্তর খুঁজছে CID
Mamata Banerjee Rally News | হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল না হাইকোর্ট
Mamata Banerjee: আজ হুগলিতে মমতার সভার অনুমতি দিল না হাইকোর্ট
Durgapur Barrage | আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের রাস্তা রাত থেকে ভোর পর্যন্ত বন্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget