এক্সপ্লোর

Tea Seller Death: বিস্কুট নিয়ে শুরু হয়েছিল বচসা, তার জেরে পিটিয়ে খুন করা হল চা বিক্রেতাকে!

East Burdwan News: জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের রায়নায়, একটি বিস্কুট নিয়ে বচসা শুরু হয় ক্রেতা আর চা বিক্রেতার মধ্যে। আর সেই থেকেই খুন!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিস্কুট নিয়ে বচসার জেরে চা বিক্রেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।
  • রায়নায় বিস্কুটের মান নিয়ে ক্রেতার সঙ্গে বিক্রেতার কথা কাটাকাটি হয়।
  • অন্যদিকে, কামারপুকুরে ডিম খাওয়া নিয়ে ক্লাব সদস্যকে পিটিয়ে খুনের ঘটনা ঘটে।
  • অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম বিতরণ নিয়েও তুলকালামের ঘটনা সামনে এসেছিল।

কমলকৃষ্ণ দে, রায়না: সাধারণ মানুষ কী ধৈর্য্য হারাচ্ছে? অতি সামান্য কারণেই কি কেউ কারও প্রাণ নিয়ে নিতে পারে? প্রথমে কামারপুকুরে ডিম খাওয়া নিয়ে বচসার জেরে যুবক খুন, আর এবার, বিস্কুট খাওয়া নিয়ে বচসার জেরে চলে গেল একটা প্রাণ! ডিম বা বিস্কুট.. এই সামান্য তুচ্ছ কারণে কী প্রাণ চলে যেতে পারে সাধারণ মানুষের! একের পর এক এই ধরণের ঘটনা যেন বারে বারে প্রশ্ন তুলে দিচ্ছে, মানুষ কী সত্যিই ধৈর্য্য শক্তি হারিয়েছে? পূর্ব বর্ধমানের রায়নায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শুধুমাত্র বিস্কুট নিয়ে বচসার জেরে? 

কী ঘটেছে? জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের রায়নায়, একটি বিস্কুট নিয়ে বচসা শুরু হয় ক্রেতা আর চা বিক্রেতার মধ্যে। আর সেই থেকেই খুন! প্রত্যক্ষদর্শীরা বলছেন, চা খাওয়ার পর বিস্কুট ভাল নয় বলে দাবি করেন ক্রেতা। এরপরেই শুরু হয় বচসা। বচসা চলাকালীন বাঁশ নিয়ে ক্রেতার দিকে তেড়ে যান বিক্রেতা। পাল্টা বিক্রেতাকে বাঁশ দিয়ে মারতে শুরু করেন অভিযুক্ত ক্রেতা। চা বিক্রেতাকে কোনওমতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপরে  নার্সিংহোমেই মৃত্যু হয় ওই চা বিক্রেতার। 

জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিনই কামারহাটির ক্লাবে ঘটেছিল এমনই একটা ভয়াবহ ঘটনা। প্রতিমা বিসর্জনের পর ক্লাবঘরে জড়ো হয়েছিলেন সদস্যেরা, সেখানেই একসঙ্গে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। কিন্তু সমস্যা শুরু হয়, ডিম সিদ্ধ খাওয়াকে কেন্দ্র করে। অভিযোগ, ক্লাবেরই এক সদস্য, ৩টি সিদ্ধ ডিম খেয়ে ফেলেন। সেই অপরাধে, ক্লাবের সেই সদস্যকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল ওই সদস্যেরই বন্ধুদের বিরুদ্ধে! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছিল হুগলির কামারপুকুর পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। জানা গিয়েছিল, ওই যুবকের বয়স ছিল মাত্র ২৬ বছর। ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছিল।

কয়েক মাস আগে, ডিম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল বালুরঘাটের (Balurghat) অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Balurghat Angwanwadi Center)। কথা কাটাকাটি থেকে মারামারির অভিযোগ উঠেছিল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইন চার্জ নিজের মর্জি মতন চলেন, এই অভিযোগেই বিক্ষোভ অভিভাবকদের। বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে কথা বলেন অঙ্গনওয়াড়ির হেল্পার। তা নিয়েই কথা কাটাকাটি ইন চার্জ ও হেল্পারের মধ্যে। হেল্পারকে মারধরের অভিযোগ ইন চার্জের বিরুদ্ধে। ঘটনায় আহত হেল্পার, ভর্তি বালুরঘাট হাসপাতালে, তদন্তে পুলিশ। অভিভাবকরাও এই বিষয়ে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget