এক্সপ্লোর

Mid Day Meal: মিড ডে মিলে সাপ মেলার ঘটনায় শোকজ টিচার-ইন-চার্জ, ভয় কাটাতে আসরে জেলা শিক্ষা দফতর

Snake in Mid Day Meal: মঙ্গলবার সিউড়ির দুটি স্কুল পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন।

ভাস্কর মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তী: বীরভূমের (Birbhum) ময়ূরেশ্বরে মিড ডে মিলে (Mid Day Meal) সাপ মেলায়, স্কুলের টিচার-ইন-চার্জকে (Teacher In Charge) শোকজ করল শিক্ষা দফতর। এই ঘটনায় অন্য স্কুলেও আতঙ্ক ছড়ানোয়, ভয় কাটাতে সিউড়ির (Suri) একটি স্কুলে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। 

'মিড ডে মিল কাণ্ড'-এ শোকজ

বীরভূমের ময়ূরেশ্বরে মিড ডে মিলে সাপ মেলার পরের দিনই আসরে নামলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। সিউড়ির একটি স্কুলে পড়ুয়াদের সঙ্গে বেঞ্চে বসে মিড ডে মিল খেলেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।                                                  

সোমবার অর্থাৎ ৯ জানুয়ারি, ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ডালের বালতিতে সাপ পড়ে থাকতে দেখা যায়। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে একের পর এক পড়ুয়া। এ নিয়ে তোলপাড় পড়ে যায়। রাতারাতি শোকজ করা হয় স্কুলের টিচার-ইন-চার্জ নিমাই মণ্ডলকে। ড্যামেজ কন্ট্রোলে নামে জেলা শিক্ষা দফতর।

মঙ্গলবার সিউড়ির দুটি স্কুল পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বসে পড়েন মিড ডে মিল খেতে। পডুয়াদের মাথার ওপর তখন দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে মাকড়সা।

বীরভূমের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, 'সরকার ছাত্রছাত্রীদের জন্য যে মিড ডে মিলের বরাদ্দ দিচ্ছে, তাতে খাবারটা খাবারের মতো হওয়া উচিত। সেই জন্য শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয়, আমি সামাজিক জাগরণের কথা বলছি। অভিভাবকদেরও একটু নজর দিতে হবে।' এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।                                               

আরও পড়ুন: Nadia: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অশিক্ষক কর্মচারী সমিতির ঘর দখলের চেষ্টার অভিযোগ, নিশানায় তৃণমূল ছাত্র পরিষদ

সিউড়ির হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু গঙ্গোপাধ্যায় বলেন, 'এটা খুবই ভাল উদ্যোগ। আমার মনে হয় মাঝেমধ্যে এরকম করা উচিত। শুধু চেয়ারম্যান নয়, ব্লকেরও এগিয়ে আসা উচিত।' অন্যদিকে, এদিন নিম্নমানের মিড ডে মিল দেওয়ার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে দক্ষিণ হাটগেছিয়া স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget