এক্সপ্লোর

Nadia: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অশিক্ষক কর্মচারী সমিতির ঘর দখলের চেষ্টার অভিযোগ, নিশানায় তৃণমূল ছাত্র পরিষদ

Nadia News: অশিক্ষক কর্মচারী সমিতির ঘর দখলের চেষ্টার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। রেজিস্ট্রারের ঘর ঘেরাও করে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের বামপন্থী অশিক্ষক কর্মচারীদের।

সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (Kalyani University), অশিক্ষক কর্মচারী সমিতির ঘর দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) বিরুদ্ধে। প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাল বামপন্থী অশিক্ষক কর্মচারীদের একাংশ। যদিও ঘর দখলের চেষ্টার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি নেতা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেজিস্ট্রার (registrar)।

ঘর 'দখলের চেষ্টা'

বামপন্থী অশিক্ষক কর্মচারী সমিতির ঘর, অথচ তার সামনে লাগানো রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার-ফেস্টুন! উড়ছে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা!এরই প্রতিবাদে শিক্ষাঙ্গনে আছড়ে পড়ল আন্দোলনের ঢেউ। স্লোগান-বিক্ষোভে সরগরম হয়ে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে ঘর দখলের চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বামপন্থী অশিক্ষক কর্মচারীদের একাংশ।                                         

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বামপন্থী কর্মচারী সমিতির নেতা মনোজ কুমার সিংহের কথায়, ‘আমাদের ঘরে ঢোকার গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা টাঙানো রয়েছে। অনৈতিকভাবে ঘর দখলের চেষ্টা চলছে। এগুলি সরিয়ে দেওয়া হোক।’                                              

তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের একাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘর ঘেরাও করেন বামপন্থী অশিক্ষক কর্মচারীরা। যদিও ঘর দখলের চেষ্টার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা সজল ঘোষের দাবি, ‘কোনও ঘর দখল করা হয়নি, শুধুমাত্র গেটে ব্যানার লাগিয়েছি। কারণ ওই ঘরের পাশে একটা পরিত্যক্ত ঘর ছিল বিজ্ঞান বিভাগের। কর্তৃপক্ষ আমাদের বলেছেন, আমরা সেগুলো খুলেও নেব।’

আরও পড়ুন: Justice Abhijit Gangopadhyay : 'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে' বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

অশিক্ষক কর্মচারী সমিতির ঘর দখলের চেষ্টার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। রেজিস্ট্রারের ঘর ঘেরাও করে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের বামপন্থী অশিক্ষক কর্মচারীদের। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাংশু রায় বলেন, ‘ছাত্রদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। উপাচার্যের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’ রেজিস্ট্রারের আশ্বাসে, কর্মচারী সমিতির সদস্যরা আপাতত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন। দ্রুত আশ্বাস কার্যকরী না হলে ভবিষ্যতে বড়সড় আন্দোলনে পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন বামপন্থী অশিক্ষক কর্মচারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget