এক্সপ্লোর

Recruitment Corruption: তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা? ২ দিন পর পরই নতুন নতুন নাম বলছেন কুন্তল

এই টাকা শেষমেশ পৌঁছেছিল কার কাছে? ইডির অনুমান, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ।

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) নিয়ে এবিপি আনন্দর অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য়। দফায় দফায় ৬ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)।  কিন্তু চাকরি তো মেলেইনি, উল্টে একটা টাকাও ফেরত পাননি। ইডি-র (Enforcement Directorate) হাতে ধৃত যুব তৃণমূল (TMC) নেতা সম্পর্কে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বলাগড়ের বাসিন্দা পিয়ালি চৌধুরী। বাংলায় MA করার পর, ২০১৪-র টেট উত্তীর্ণ বলে নিজেকে দাবি করেছেন তিনি। অন্যদিকে বিস্ফোরক মন্তব্য করেছেন আরও এক চাকরিপ্রার্থীর বাবা। স্কুলে চাকরি পাইয়ে দিতে ৮ লক্ষ টাকা চেয়েছিলেন কুন্তল ঘোষ। তার মধ্যে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। চাকরি না মেলায়, আড়াই লক্ষ টাকা ফেরত দিলেও, বাউন্স করে ২ লক্ষ টাকার চেক। ধৃত যুব তৃণমূল নেতার সম্পর্কে এবিপি আনন্দের কাছে এমনই বিস্ফোরক দাবি করলেন এক প্রতারিত চাকরিপ্রার্থীর বাবা।  

জেরার মুখে কী দাবি কুন্তলের? নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য় উঠে আসছে ইডির তদন্তে। কিন্তু এই টাকা শেষমেশ পৌঁছেছিল কার কাছে? ইডির অনুমান, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তিনি গোপাল দলপতিকে কোটি কোটি টাকা দিতেন! আর সেই টাকা OSD মারফৎ পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে! ED সূত্রে দাবি, শুক্রবার জেরার মুখে এমনই দাবি করেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষ। 

তদন্ত ঘোরানোর চেষ্টা? প্রথম জন SSC দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন। তবে কি তদন্তের নজর ঘোরাতে বারবার জেলবন্দিদের টেনে আনছেন যুব তৃণমূল নেতা? ২ দিন পর পরই নতুন নতুন নাম বলছেন, যাতে তদন্ত প্রক্রিয়া ঘুরে যায়? ইচ্ছাকৃত এমন দু'জনকে বেছে নিয়েছেন, যাঁরা এখন জেলে! প্রশ্ন উঠছে, তাহলে কি বিশেষ কাউকে আড়াল করার চেষ্টা করছেন ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক?

ইডি সূত্রে দাবি, সম্প্রতি জেরার মুখে বারবার দুটো নাম করছেন কুন্তল। এক পার্থ চট্টোপাধ্য়ায়,  দুই গোপাল দলপতি। অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণ বিষয় হল, যে দু-জনের নাম কৌশলে বারবার টাকা লেনদেনে তুলে ধরতে চাইছেন ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক, তাঁরা দুজনেই কিন্তু অনেক আগে থেকে জেলবন্দী। পার্থ চট্টোপাধ্য়ায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি। আর গোপাল দলপতি চিটফাণ্ড মামলায় ২০২১ থেকে দিল্লির তিহাড় জেলে রয়েছেন। অর্থাৎ কুন্তুলের এই চাঞ্চল্য়কর দাবি নিয়ে যে দু-জনেরই আপাতত মুখ খোলার কোনও সুযোগ নেই!

অথচ ইডি সূত্রে দাবি, আশ্চর্যজনকভাবে হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়পাধ্যায়কে নিয়ে সম্পূর্ণ নীরব কুন্তল ঘোষ! ইডি সূত্রে দাবি, শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গেছে!

যে লিস্টে ক্য়ান্ডিডেটদের নাম, রোল নম্বর, অ্য়াডমিটকার্ডের নম্বর সমস্ত বিশদে লেখা!শুধু নিজের জেলাই নয়, হুগলির যুব তৃণমূল নেতার বাড়ি থেকে পাওয়া তালিকায় নাম রয়েছে কলকাতা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলার চাকরিপ্রার্থীদের! ইডির প্রশ্ন তাহলে কি জেনেবুঝেই শান্তনুর প্রসঙ্গে আড়াল করতে চাইছেন কুন্তল? যুব তৃণমূল নেতা শান্তনুর বিলাসবহুল রেস্তোরাঁর উৎসই বা কী? তাই বারবার একটাই প্রশ্ন উঠছে, কুন্তল কি কোথাও বড় কোনও মাথাকে আড়ালের চেষ্টা করছেন ? ইডি সূত্রে খবর,নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিহাড়ে গিয়ে গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদেের ব্য়াপারে ভাবনা চিন্তা করছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে এবার মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে এবার মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget