এক্সপ্লোর

Teacher Recruitment Scam : ববিতার পর মিরাজ, হাইকোর্টের নির্দেশে চাকরি ফেরত পেলেন মালদার শিক্ষক

নিয়োগের মাত্র সাড়ে ৩ মাসের মাথায় ওই শিক্ষকের চাকরি চলে যায়। মে মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিরাজ।

করুণাময় সিংহ, মালদা : শিলিগুড়ির ববিতা সরকারের পর মালদার মিরাজ শেখ। ফের হাইকোর্টের নির্দেশে চাকরি ফেরত পেলেন এক শিক্ষক! নেপথ্যে সেই নাম -  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

মানিক ভট্টাচার্যর সঙ্গে দেখা করেও মেলেনি সমাধান, দাবি মিরাজের
ইংরেজবাজারের মিরাজ শেখের দাবি, ২০১৪-য় প্রাথমিক শিক্ষক পদে আবেদন জানিয়ে, ২০২১-এর ডিসেম্বরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি প্রাইমারি স্কুলে শিক্ষক পদে যোগ দেন। অভিযোগ, ২০২২-এর জানুয়ারিতে বেতন পাননি। ফেব্রুয়ারি মাসে কলকাতায় এসে প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে দেখা করেও মেলেনি সমাধান।

নিয়োগের মাত্র সাড়ে ৩ মাসের মাথায় চাকরি হারান মিরাজ 
এরপরই নিয়োগের মাত্র সাড়ে ৩ মাসের মাথায় ওই শিক্ষকের চাকরি চলে যায়। মে মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিরাজ। সেই মামলার প্রেক্ষিতেই গতকাল ওই শিক্ষককে দ্রুত পুনর্বহালের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 

মনে করাচ্ছে ববিতার কথা 
হাইকোর্টের নির্দেশে প্রাক্তন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর বেতনের টাকার দ্বিতীয় কিস্তি ইতিমধ্যেই হাতে পেয়েছেন মামলাকারী ববিতা সরকার। এই অগাস্টেই  ৭ লক্ষ ৯৭ হাজার ৪৯৯ টাকার চেক পান তিনি। এই নিয়ে ২টি কিস্তি মিলে মোট ১৫ লক্ষ ৯৫ হাজার ৭৯৮ টাকা পেলেন মামলাকারী ববিতা সরকার।

SSC-র নিয়োগ দুর্নীতি-মামলায় হাইকোর্টের নির্দেশে শিক্ষিকার চাকরি গেছে, প্রাক্তন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। স্কুল থেকে পাওয়া প্রায় ৪৩ মাসের বেতন অঙ্কিতা অধিকারীকে ২ কিস্তিকে ফেরত দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। গত ২৮ জুলাই প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৮ হাজার ২৯৯ তুলে দেওয়া হয় ববিতার হাতে। 

SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আজ ব্রাত্য বসুর বৈঠক 

নিয়োগের দাবিতে টেট, আপার প্রাইমারি, SSC চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত। এই আবহেই আজ ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিতদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুপুরে বিকাশ ভবনে বৈঠক। শিক্ষামন্ত্রীর সঙ্গে মিলতে পারে সমাধান সূত্র বলে আশাবাদী ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণরা। এই চাকরিপ্রার্থীরাই কয়েক সপ্তাহ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে বিক্ষোভ দেখান। এরপর কুণাল ঘোষের সঙ্গেও তাঁদের বৈঠক হয়। 

                                                                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget