এক্সপ্লোর

Teacher Recruitment: নিয়োগ-দুর্নীতির মধ্যেই নিয়োগে ফিরল বাম আমলের নিয়ম! সরাসরি রাজ্যের 'হস্তক্ষেপ' প্রত্যাহার

Recruitment of Teachers: এখন থেকে অনুমোদন দেবেন জেলা স্কুল পরিদর্শকরাই। নিয়োগে প্রত্যাহার করা হল সরাসরি রাজ্যের 'হস্তক্ষেপ'। বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নিয়োগ-দুর্নীতির (Recruitment Scam) গেরোয় নিয়োগে নিয়ম বদল? নিয়োগ-দুর্নীতির মধ্যেই নিয়োগে ফিরল বাম (CPIM) আমলের নিয়ম।

প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের (Headmaster) প্যানেলে আর লাগবে না স্কুল শিক্ষা দফতরের (Education Deaprtment) অনুমোদন। এখন থেকে অনুমোদন দেবেন জেলা স্কুল পরিদর্শকরাই। নিয়োগে প্রত্যাহার করা হল সরাসরি রাজ্যের 'হস্তক্ষেপ'। বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর।

এদিকে, এদিনই SSC পরীক্ষার দাবিতে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্না-অবস্থান শুরু করল SSC, SLST, গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের একতা মঞ্চ। আন্দোলনকারীদের দাবি, ২০১৬-র পর আর SSC পরীক্ষা হয়নি। তাই নতুন করে SSC পরীক্ষা নিয়ে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছে চাকরিপ্রার্থীদের একতা মঞ্চ। 

অন্যদিকে, ‘পড়ুয়া না থাকলে সেই স্কুলে শিক্ষক ( School Teacher )  রেখে লাভ নেই।' বরং যে সব স্কুলে পড়ুয়া নেই সেই সমস্ত স্কুল তুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court ) বিচারপতি বিশ্বজিৎ বসু ( Justice Biswajit Basu ) ।  সম্প্রতি  শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলায় রাজ্যকে এমনই পরামর্শ দেয় কলকাতা হাইকোর্ট। এবার আরেকটি মামলার প্রেক্ষিতে বিশ্বজিৎ বসু আরও বলেন ' অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ? অর্থের অপচয় হচ্ছে'। 

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ( School Recruitment Scam ) অযোগ্য প্রার্থীদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার শিক্ষক বদলি সংক্রান্ত মামলাতেও কড়া হয়েছে আদালত। সোমবার এক মামলার শুনানিতে বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, 'রাজ্যে দশ হাজার শিক্ষকের প্রয়োজন বলে ঘোষণা হয়েছে, আর এদিকে চার লাখ কম ছাত্র এবার মাধ্যমিকে বসছে। এই অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ? অর্থের অপচয় হচ্ছে'  মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।         

আরও পড়ুন, 'ডিএ না দিলে সরকারি অফিসে তালা-চাবি দিন', মমতাকে 'জব্দ করার' দাওয়াই শুভেন্দুর

তিনি আরও বলেন, 'যে স্কুলে পড়ুয়া কম রয়েছে সেখানকার ছাত্রদের কাছের অন্য স্কুলে পাঠিয়ে দিন। শিক্ষকদের অন্যত্র বদলি করুন, স্কুল শিক্ষা দফতরকে পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর। শিক্ষামন্ত্রীকে জানান, আইনে বদল আনুন' , স্কুল শিক্ষা দফতরকে পরামর্শ বিচারপতির। 'নিজের অধিকারের এইচআরএ, সিএল, পিএল, সিসিএল চাইছেন, কিন্তু পড়ুয়াদের অধিকারের কি হবে? প্রশ্ন বিচারপতি বসুর। 'একাধিক স্কুলে ৩০, ৩৫, ৫০ জন পড়ুয়া, কিন্তু দেখা যাচ্ছে ১০-১৫ জন শিক্ষক আছেন। সরকারি কোষাগারের টাকার অপচয় হচ্ছে' , মন্তব্য বিচারপতির। 'এই সব স্কুল রেখে লাভ কি ? অন্য স্কুলের সঙ্গে মিলিয়ে দিন' স্কুল শিক্ষা দপ্তরকে পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Suvendu Adhikari: চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget