এক্সপ্লোর

Teachers Protest: চাকরিহারা শিক্ষকদের থানায় তলব, হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের

Teachers Protest Update: পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা, তাও মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। নোটিস দিয়ে ডেকে পাঠানো হল থানায়।

কলকাতা: বিকাশ ভবনের সামনে টানা আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। এমনকী চাকরি ফেরত চেয়ে জুটেছে মার। সেই শিক্ষকদেরই এবার থানায় তলব করা হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। 

এবার থানায় তলব: পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা, তাও মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।  নোটিস দিয়ে ডেকে পাঠানো হল থানায়। কাউকে সোমবার, কাউকে আবার বুধবার বিধাননগর উত্তর থানায় তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে এও উল্লেখ করা হয়েছে, হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে।  চাকরিহারা আন্দোলনকারী মেহবুব মণ্ডলকে একেবারে আলাদা নোটিস পাঠিয়ে, সোমবার থানায় ডাকা হয়েছে। তিনি বলেন, "আমরা যাতে আন্দোলন না করি, তাই এটা করছে। আমাদের হুমকি দিচ্ছে। ওই যে না গেলে অ্য়ারেস্ট করা হবে। যদি যাই তাহলেও যে গ্রেফতার করা হবে না, তার কি গ্য়ারান্টি?আমরা আইনজীবীদের পরামর্শ নেব। সরকার আমাদের সরকারি কর্মচারী ভাবছে না... এটা তার প্রমাণ। সরকারি কর্মচারীদের ঢাল করে, সরকারি কর্মচারীদের টার্গেট করা হয়েছে।''                             

বৃহস্পতিবারের ঘটনায়, সরকারি সম্পত্তি নষ্ট সরকারি কর্মীদের কাজে বাধা হুমকির অভিযোগে মামলায় তলব করা হয়েছে চাকরিহারাদের। কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের অভিযোগেও মামলা হয়েছে চাকরিহারাদের বিরুদ্ধে। এর মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। বৃহস্পতিবার, বিকাশভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের এইভাবে লাঠিপেটা করে গলাধাক্কা দিয়ে সরায় পুলিশ। পুলিশের রক্তাক্ত হন শিক্ষক-শিক্ষাকর্মীরা, হাত-পা ভাঙে। যাঁরা এইভাবে আহত হলেন, সেই সব চাকরিহারাদের বিরুদ্ধেই শুক্রবার জামিন অযোগ্য-সহ ১৫টি ধারায় মামলা রুজু করে বিধাননগর উত্তর থানার পুলিশ।                     

এদিকে বিকাশ ভবনের সামনে ধর্নার ১২ দিনে পড়ল। জারি রয়েছে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন। চাকরি ফেরত চেয়ে চলছে অবস্থান-বিক্ষোভ। পুলিশের মার খেয়েও রাস্তা আঁকড়ে লড়াই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের। রোদ-বৃষ্টি উপেক্ষা করেই রাতভর অবস্থান, রক্তাক্ত, ক্ষতবিক্ষত হয়েও লড়াইয়ে চাকরিহারারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলনে অনড় তাঁরা। রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগালেন চাকরিহারারা। চক-ডাস্টারের বদলে হাতে উঠে এলে ঝাঁটা। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সামনে মোতায়েন রয়েছে পুলিশও। বিকাশ ভবন চত্বর জুড়ে কড়া নিরাপত্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget