এক্সপ্লোর

Scam Case Investigation : ১৫ বছরের তৃণমূল জমানায় দুর্নীতির তালিকা দীর্ঘ, কোন মামলার তদন্ত কোথায় দাঁড়িয়ে ?

West Bengal News : প্রত্যেকটা মামলায় এই প্রশ্ন উঠেছে, কেন মামলা এগোচ্ছে না ?

বিজেন্দ্র সিংহ, কলকাতা : সারদা, নারদ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি। গরু পাচার, কয়লা পাচার থেকে রেশন ও পুর নিয়োগ দুর্নীতি গত ১৫ বছরে দুর্নীতির তালিকা দীর্ঘ। যার জেরে শ্রীঘরে যেতে হয়েছে তৃণমূলের বহু হেভিওয়েটকে। এবার সেই তালিকাতেই জুড়ল আরেকটা নাম। প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। যদিও প্রত্যেকটা মামলায় এই প্রশ্ন উঠেছে, কেন মামলা এগোচ্ছে না ? এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, কোন কোন মামলায় তদন্ত কোথায় দাঁড়িয়ে ?

আবার গ্রেফতার এক তৃণমূল নেতা। আবার সেই দুর্নীতির মামলা। আবার কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ। এবার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। দুর্নীতির অভিযোগে নাম জড়ানো তৃণমূল নেতাদের দীর্ঘ তালিকায় জুড়ল আরেকটা নাম।

সারদা, নারদ থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, পুর নিয়োগ, রেশন দুর্নীতি, কয়লা পাচার, গরুপাচার। গত ১৫ বছরের তৃণমূল জমানায় দুর্নীতির তালিকা দীর্ঘ। যার জেরে শ্রীঘরে যেতে হয়েছে তৃণমূলের বহু হেভিওয়েটকে। 

যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু গ্রেফতার হলেন, সেই মামলাতেই বারবার ED-র তরফে তলব করা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। এই পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই ২০২৩ সালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সাড়ে ৯ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল CBI. তল্লাশি চলে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও। পুর নিয়োগ দুর্নীতির বিষয়টা সামনে আসে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে। সেই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় , প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্য়াট থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়নার পাহাড় চমকে দিয়েছিল গোটা রাজ্য়কে। এই নিয়োগ দুর্নীতিতে ED-র হাতেই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এই নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি রয়েছেন বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন কারামন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বিপুল পরিমাণ সম্পত্তিও বাজেয়াপ্ত করে ED.

২০২৬-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে, জমি বিক্রি সংক্রান্ত আর্থিক প্রতারণার মামলায় রাসবিহারী কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান আয়কর দফতরের অফিসাররা। ২০২১-এর বিধানসভা ভোটের পরপরই ১৭ মে, তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করে CBI. 

সারদা মামলাতেও গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ, মদন মিত্রর মতো তৃণমূল নেতারা। 

রোজভ্য়ালি মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়।

বর্তমানে জেলমুক্ত হলেও, গরুপাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দি ছিলেন বীরভূমের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 

রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। 

আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের পরই সামনে আসে আর্থিক দুর্নীতির চাঞ্চল্য়কর অভিযোগ! সেই ঘটনায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। 

কয়লা পাচার মামলায় একাধিকবার CBI- ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। একাধিকবার তলব করা হয়েছে প্রাক্তন আইনমন্ত্রী মলয় ঘটককে। 

এ প্রসঙ্গে অধ্যাপক প্রতীপ চট্টোপাধ্য়ায় বলেন, "তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা যে সমস্ত দুর্নীতিতে জড়িত...কয়লা হতে পারে, বালি হতে পারে, শিক্ষা হতে পারে, সারদা-নারদা যা-ই হতে পারে...আমার মনে হয়, এই বর্তমান সরকারের আশু কর্তব্য দুর্নীতির সবকটা ফাইল খোলা।"

২ হাজার ৬০০ কোটি টাকা কয়লা পাচার মামলায়, অনুপ মাজির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ED. সেই মামলায়, অনুপ মাঝির আইনজীবী ED-র আইনজীবীর উদ্দেশে বলেন, পশ্চিমবঙ্গে এখন সবকিছুই তাঁর (ED-এর আইনজীবীর) হাতের মুঠোয়। গত শুনানির সময় আমি বলেছিলাম, নির্বাচনের পর হয়তো মিস্টার রাজুর আর অনুপ মাজিকে প্রয়োজন হবে না। তখন সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, নির্বাচনের আগেই আপনি ফলাফল সম্পর্কে জানতেন ? সুপ্রিম কোর্ট এবিষয়ে নোটিস জারি করেছে। ৮ সপ্তাহ পর এই মামলার ফের শুনানি।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget