এক্সপ্লোর

Actress Death: বরানগরে লরির ধাক্কায় মৃত্যু টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর

Tollywood Actress Death: টিভি সিরিয়ালের চেনা মুখ সুচন্দ্রা দাশগুপ্ত। গতকাল রাতে শ্যুটিং সেরে অ্যাপ বাইকে চড়ে সোদপুরের বাড়িতে ফিরছিলেন ওই অভিনেত্রী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বরানগরে (Baranagar) লরির ধাক্কায় (Lorry Accident) মৃত্যু টেলি অভিনেত্রী (Telly Actress) সুচন্দ্রা দাশগুপ্ত (Suchandra Dasgupta)। শ্যুটিং সেরে অ্যাপ বাইকে (app bike) ফেরার পথে দুর্ঘটনা। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

বাড়ি ফেরার সময় দুর্ঘটনা, মৃত্যু জনপ্রিয় টেলি অভিনেত্রীর

টিভি সিরিয়ালের চেনা মুখ সুচন্দ্রা দাশগুপ্ত। আর পাঁচটা দিনের মতোই গতকাল রাতেও ফিরছিলেন শ্যুটিং সেরে। কে জানত, হঠাৎই ঘনিয়ে আসবে বিপদ!

শ্যুটিং সেরে অ্যাপ বাইকে চড়ে বাড়িতে ফিরছিলেন ওই অভিনেত্রী। তাঁর বাড়ি সোদপুরে। বরানগর থানার সামনে ঘোষপাড়া রোডে বেপরোয়া এক লরি বাইকের পিছনে এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর। ঘাতক লরির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। 

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'গৌরী এলো'তে সহ অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতেন সুচন্দ্রা। দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বরানগর ঘোষপাড়া এলাকায়।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় জনপ্রিয় ইউটিউবার অমিত মণ্ডলের (Amit Mondal)। হাঁটাচলার সামর্থ্য ছিল না। যদিও সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি সেই শারীরিক প্রতিবন্ধকতা। কিন্তু সাফল্য ছুঁয়ে দেখেও, নিজের পরিশ্রমের সুফল পুরোপুরি উপভোগ করতে পারেননি ২২ বছরের তরুণ। বরং পথ দুর্ঘটনায় বেঘোরে মৃত্য়ু হয় ভিন্ন ভাবে সক্ষম ইউটিউব তারকা অমিত মণ্ডলের।                          

আরও পড়ুন: Aloe Vera: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে

গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে পথ দুর্ঘটনার কবলে পড়েন অমিত। গুরুতর জখম হন তিনি (Youtuber Dies)। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় সেই রাতেই কলকাতা আনা হয় তাঁকে। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। অভাবের সংসারে বেড়ে ওঠা অমিত, সবে সাফল্যের স্বাদ পেয়েছিলেন যিনি, মাঝপথে সব ছেড়ে চলে যেতে হয় তাঁকে। এসএসকেএম হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।            

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি বিকেলে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার প্রকোপে পড়েন অমিত। দুর্ঘটনায় পড়ে একটি স্কুটার। তাতে অমিত-সহ মোট তিন জন গুরুতর জখম হন। দুর্ঘটনার পর তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। কিন্তু অমিতের শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। তাই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালের স্থানান্তরিত করা হয়।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget