এক্সপ্লোর

TET Agitation : 'হয় আমাদের চাকরি দেবে নইলে লাশ নিয়ে যাবে', ৪৪ ঘণ্টা পেরল টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন

২০১৪’র প্রাথমিকের TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের একাংশ। ঝাঁঝ আরও বাড়ল করুণাময়ীর আন্দোলনের।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : পেটে খিদে! মুখে চাকরির দাবি। আর এই দাবিতেই মুখের খাবার-পানীয় ফেলে নামলেন রাস্তায়। করুণাময়ীতে আমরণ অনশন আন্দোলন চালাচ্ছে ২০১৪’র প্রাথমিকের TET উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার থেকে চলছে অনশন ( TET Hunger Strike ) । জল খাবার ছুঁচ্ছেন না বিক্ষোভকারীরা। তাঁরা বলছেন, নিয়োগ না দিলে তাঁদের লাশ নিয়ে যেতে হবে । 

ওএমআর শিট সামনে আনা হোক
বিক্ষোভকারীদের দাবি, তাঁদের ওএমআর শিটগুলি  ( OMR Sheet ) প্রকাশ্যে আনা হোক। এই অবস্থায় পর্ষদ রাজ্য সরকারের কোর্টে বল ঠেলেছে। আবার রাজ্য সরকার বল ঠেলছে আদালতের দিকে। তাই তাঁদের দাবি, তাঁরা যে অযোগ্য তা শিট প্রকাশ করে প্রমাণ করা হোক। ২০১৪’র প্রাথমিকের TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের একাংশ। ঝাঁঝ আরও বাড়ল করুণাময়ীর আন্দোলনের।

সোমবার দুপুর থেকে শুরু হওয়া বিক্ষোভ, মঙ্গলবার ৩২ ঘণ্টা পেরিয়ে গেছে। স্লোগানে-বিক্ষোভে ছয়লাপ হয়েছে গোটা এলাকা । মঙ্গলবার সকালে, আরও কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তবুও এক চাকরিপ্রার্থী বললেন, ' যতক্ষণ না আমাদের চাকরি, আমরা নিয়োগ পাচ্ছি, আমাদের হকের চাকরি, ৮ বছর আগে যে চাকরি চুরি গেছে, সেই চাকরি যতক্ষন না ফেরত পাচ্ছি, আমাদের সংগ্রাম চলছে চলবে।' 

পর্ষদ কী বলছে ?
বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের প্রশ্ন, দুর্নীতির কারণে ৮ বছর নিয়োগ পিছিয়ে যাওয়ায়, অনেকের বয়স চল্লিশ পেরিয়েছে। তাই তাঁরা আর ইন্টারভিউতে আবেদন করতে পারবেন না। এবার তাঁরা কী করবেন? আন্দোলনকারীদের দাবি, ইন্টারভিউ ছাড়া তাঁদের সরাসরি নিয়োগ করতে হবে। কিন্তু, প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, আন্দোলনকারীদের দাবি অনায্য। এই অবস্থায় পর্ষদ রাজ্য সরকারের কোর্টে বল ঠেলেছে। আবার রাজ্য সরকার বল ঠেলছে আদালতের দিকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি এদিন স্পষ্ট জানিয়ে দেন , 'পরপর দু’বার ইন্টারভিউ দিয়েও, প্যানেলভূক্ত হননি ২০১৪- এর এই চাকরিপ্রার্থীরা। বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই আমাদের। বয়সের ঊর্ধ্বসীমার সিদ্ধান্ত সরকারের। এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে'

                                        

অন্যদিকে সোমবার থেকে লাগাতার আন্দোলনের জেরে অবরুদ্ধ করুণাময়ী থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রাস্তা। এখন এই আন্দোলনের তেজ প্রশমিত করতে প্রশাসন কোনও উদ্যোগ নেয় কিনা অপেক্ষা তারই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget