এক্সপ্লোর

Job Seeker's Agitation: নিয়োগ-আন্দোলনে চাকরিপ্রার্থীকে কামড়! পুলিশের বিরুদ্ধে অভিযোগ

Job Agitation: ক্যামেরায় স্পষ্ট ছবি ধরা পড়লেও, অভিযুক্ত পুলিশকর্মীর দাবি, কামড়ানো হয়নি, আন্দোলনকারীকে সরিয়ে দেওয়া হয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, সঞ্চয়ন মিত্র, কলকাতা: এক্সাইড মোড়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। আন্দোলনরত চাকরিপ্রার্থীকে ধাওয়া করে কামড় মহিলা পুলিশকর্মীর! এবিপি আনন্দর ক্যামেরায় স্পষ্ট ছবি ধরা পড়লেও, অভিযুক্ত পুলিশকর্মীর দাবি, কামড়ানো হয়নি, আন্দোলনকারীকে সরিয়ে দেওয়া হয়েছে। 

সাউথ ডিভিশনে কর্মরত ওই পুলিশকর্মী। এদিন দুপুরের পরে পৌনে তিনটে নাগাদ রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। তখন তাঁদের ধাওয়া করেন পুলিশকর্মীরা। এলগিন রোডের দিকে ছুটে গিয়ে রাস্তায় শুয়ে পড়েছিলেন চাকরিপ্রার্থীরা। একাধিক জায়গায় বলপ্রয়োগ করতে দেখা যায় পুলিশকে। চ্যাংদোলা করে তোলা হয় ভ্যানে। যাঁরা ভ্যানের নীচে ঢুকে গিয়েছিলেন, তাঁদের টেনেহিঁচড়ে বের করা হয়। এরপরেই আন্দোলনকারীদের একটি অংশ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে এসে জমায়েত করেন।

কী দেখা গিয়েছে?
ক্যামাক স্ট্রিটের সামনে বিক্ষোভে দেখা যায় ওই পুলিশকর্মী ছুটে যাচ্ছেন, দিয়ে সোজা এক মহিলার হাতে কামড় বসিয়ে দিতে দেখা যায়। তারপর তিনি সরে যেতেই ক্যামেরায় ধরা পড়ে চাকরিপ্রার্থী ওই মহিলার হাতে কামড়ের দাগ। 

অভিযোগ অস্বীকার:
অভিযুক্ত পুলিশকর্মীর দাবি, তিনি কামড়াননি, আন্দোলনকারীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।

বলপ্রয়োগের ছবি:
কোথাও পুলিশ ভ্যানে তোলার সময় বাঁ হাত দিয়ে আন্দোলনকারীকে ঘুষি মারতে দেখা যায় এক পুলিশকর্মীকে। কোথাও আবার এক চাকরিপ্রার্থীর উপর আক্রমণাত্মক হতে দেখা যায় এক ব্যক্তিকে। আন্দোলনকারীদের দাবি তিনি পুলিশকর্মী।

কড়া সমালোচনা:
নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন বলেন, 'যাঁরা আন্দোলন করছেন, আমাদের আশঙ্কা ছিল তাঁদের একটা সময় ধৈর্য্যচ্যুতি ঘটবে। তাঁরা বুঝতে পারছেন তাঁদের সময় নষ্ট করাচ্ছে সরকার। পুলিশ কোনওদিনই সংবেদনশীল নয়। কোনও আমলেই সংবেদনশীল নয়। শুধু পুলিশের দিকে আঙুল তোলা ঠিক হবে না। যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী সরকার। সরকারকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। পুলিশ দিয়ে হবে না।' অভিনেতা এবং সমাজকর্মী বাদশা মৈত্র বলেন, 'আমি কয়েকদিন আগেই গিয়েছিলাম। শুনেছি ওদের সঙ্গে কী হয়েছে। প্রশাসন দিয়ে গায়ের জোরে, পুলিশ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এদের সঙ্গে এমন অমানবিক ব্যবহার সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। ওঁদের সঙ্গে কথা বলে ওদের ন্য়ায্য দাবি যত দ্রুত সম্ভব পূরণ করা হোক।

আরও পড়ুন:  'মেধার সঙ্গে প্রতারণা করে চাকরি বিক্রি', নিয়োগ-আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে তরজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget