এক্সপ্লোর

Job Seekers Agitation: আমরণ অনশনে অনড় আন্দোলনকারীরা, রাতেও রাজপথে চাকরিপ্রার্থীরা

TET Job Seekers: সকাল থেকে সন্ধে। সন্ধে গড়িয়ে রাতে। যে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে কচিকাঁচাদের পড়াতে যাওয়ার কথা, ছিল সেই ব্যাগই এখন মাথার বালিশ। মাথার ওপর খোলা আকাশ। চোখে ঘুম নেই।

সুদীপ্ত আচার্য, কলকাতা: নিয়োগ চাই। আমরণ অনশনে অনড় ২০১৪’র TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation) একাংশ। রাতভর কেউ বসে, আবার কেউ শুয়ে কাটাচ্ছেন রাজপথে। সল্টলেকের করুণাময়ীর সামনে চলছে অবস্থান।

আমরণ অনশনে অনড় চাকরিপ্রার্থী: সকাল থেকে সন্ধে। সন্ধে গড়িয়ে রাতে। যে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে কচিকাঁচাদের পড়াতে যাওয়ার কথা, ছিল সেই ব্যাগই এখন মাথার বালিশ। মাথার ওপর খোলা আকাশ। চোখে ঘুম নেই। রয়েছে স্বপ্ন ভঙ্গের আশঙ্কা। আর সেই আশঙ্কাকে কোনভাবেই সত্যি না হতে দেওয়ার জেদ নিয়ে এবং নিয়োগের দাবিতে এখনও আমরণ অনশনে ২০১৪’র TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। নদিয়ার বীরনগরের রণজিৎ রায়। বাবা দিনমজুর। ছোটবেলা থেকেই রণজিতের স্বপ্ন শিক্ষক হওয়া। ২০১৪’র টেট পাস করেন। ইন্টারভিউও দেন। রণজিৎ রায়ের কথায়, “বাবা দিন মজুর, স্কুলে পড়ার সময় থেকেই শিক্ষকদের দেখে আমার শিক্ষক হওয়ার স্বপ্ন, ছোটবেলা থেকে দেখা সেই স্বপ্ন বাস্তবের কাছে হারিয়ে গেছে, দুর্নীতি আমাদের স্বপ্নকে গলা টিপে মেরেছে।’’

কী বলছেন চাকরিপ্রার্থীরা? এরকমই আরেকজন পীযূষ চট্টোপাধ্যায়। স্বপ্নেও ভাবেননি, শিক্ষক হওয়ার স্বপ্ন পুরণ করতে এভাবে রাস্তায় রাত কাটাতে হবে।  পীযূষ চট্টোপাধ্যায় বলেন, “যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা স্কুলে যাচ্ছে এবং খাট পালঙ্কে শুয়ে আছে আর আমাদের ভবিতব্য রাস্তায়, আমরা যদি ডেঙ্গি হয়ে মরে যাই তাহলে কোন সমস্যা নেই।’’ আরেক TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থী সঙ্গীতা সাহা বলেন, “আমরা জল স্পর্শ করছি না, শুধু আমরা না আমাদের বাবা-মা বাড়ির লোকরাও বিনিদ্র রাত কাটাচ্ছেন এবং তারাও উপবাস করে রাত জাগছে। স্বপ্নেও ভাবিনি যে আমাদের হকের চাকরি পাবার জন্য এভাবে রাস্তায় থাকতে হবে, এটা আমাদের স্বপ্নের অতীত।’’

একে তো খাওয়া-দাওয়া নেই।  তার মধ্যেই পালা করে রাত জাগছেন আন্দোলনকারীরা। আরেক আন্দোলনকারী মৌমিতা ঘোষ বলেন,”পুলিশ কি করে তাই জন্য জেগে থাকতে হচ্ছে পালা করে, কার কি  সুবিধা অসুবিধা তাই দেখার জন্য রাত জাগছি। রাত জাগা, ডেঙ্গি বা ম্যালেরিয়ার ভয় কোন কষ্ট না; কষ্ট হচ্ছে বেকারত্বের।’’ নিয়োগ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ায় হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: Madan vs Dilip:‘বুকে পা তোলার আগে গলায় পা পৌঁছে যাবে, আমরা তৃণমূল’ দিলীপের মন্তব্যের পাল্টা মদন

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget