এক্সপ্লোর

Madan vs Dilip:‘বুকে পা তোলার আগে গলায় পা পৌঁছে যাবে, আমরা তৃণমূল’ দিলীপের মন্তব্যের পাল্টা মদন

Madan Mitra On Dilip Ghosh: দিলীপের বুকে পা তোলার হুঙ্কার, পাল্টা গলায় পায়ের হুঁশিয়ারি মদনের।‘বুকে পা তোলার আগে গলায় পা পৌঁছে যাবে, আমরা তৃণমূল’।দিলীপের বুকে পা তোলার হুঙ্কারের জবাবে পাল্টা মদন।

কলকাতা: বছর ঘুরলেই বেজে যাবে পঞ্চায়েত ভোটের ( WB Panchayet Election) দামামা। তার আগে সপ্তমে রাজনৈতিক তরজার পারদ। দিলীপ ঘোষের Dilip Ghosh) বুকে পা তুলে দেওয়ার হুমকির পাল্টা মদন মিত্রর (Madan Mitra) মুখে শোনা গেল গলায় পা তুলে দেওয়ার হুমকি।

দিলীপের মন্তব্যের পাল্টা মদন: মারের পাল্টা মারের হুঙ্কার তৃণমূল-বিজেপির: এ যেন ‘বুকে পা’র পাল্টা ‘গলায় পা’। রাজ্য রাজনীতিতে হুমকি-হুঁশিয়ারির ছড়াছড়ি। ক’দিন আগেই বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে শোনা গেছিল বুকে পা তুলে দেওয়ার হুমকি। আর এবার দিলীপ ঘোষের পর মদন মিত্র। তাঁর মুখে আবার... গলায় পা তুলে দেওয়ার হুমকি। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “বিজেপি যা পারেন করে নিন, অগর মাই কা লাল হ্যায়, পেটে পা তুলবেন বলেছেন, তার আগে গলায় পা পৌঁছে যাবে। আমরা তৃণমূল কংগ্রেস। আমরা যেচে লড়তে চাই না।’’

তৃণমূলকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর: শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, তৃণমূল সরকারের পতন নিয়ে ভবিষ্যদ্বাণী শোনা যাচ্ছে একাধিক হেভিওয়েট বিজেপি নেতার মুখে। এদিন ফের মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এদিন তিনি বলেন, "পুলিশ, মমতা পুলিশ। চটি চাটা পুলিশ। দলদাসে পরিণত হওয়া পুলিশ। তারা যেভাবে, তারাই ঠিকা নিয়েছে, তারাই দায়িত্ব নিয়েছে, এই তোলামূল নামক পার্টিটাকে টিকিয়ে রাখার বা বাঁচিয়ে রাখার। যে বাঁচিয়ে রাখতে এরা পারবে না। আমরা কার্যত গুছিয়ে নিয়ে এসেছি। আর কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন, এদের অবস্থাটা কী হবে। একদম লড়াই করুন। সিপিএমকে কী করে উৎখাত করেছি, আমি জানি। একেও কী করে উৎখাত করতে হয় আমি জানি। শুধু সঙ্গে থাকুন।'' 

আর এই আবহে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। উত্তর ২৪ পরগনার নিমতায় বিজয়া সম্মিলনীর মঞ্চে এবার মদন মিত্রের গলায় শোনা গেল যুদ্ধের হুঙ্কার। তিনি বলেন, "যুদ্ধ আসছে। যুদ্ধ কিন্তু আসছে ডিসেম্বর মাসের মধ্যে। অনেক বড় যুদ্ধ। আপনাদের কাছে এই পবিত্র মঞ্চে বলে যাই, যদি যুদ্ধে জয়ী হই, রক্ত করবীর মালা আর সিঁদুরের ললাট লিখন লিখে দেবেন। যুদ্ধে যদি হেরে যাই, যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব। কিন্তু,...শত্রুর কাছে আত্মসমর্পণ করব না।''

আরও পড়ুন: ED: ED’র স্ক্যানারে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল, আগামীকাল হাজিরা দেবেন ED দফতরে? জোরাল হচ্ছে প্রশ্ন

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget