এক্সপ্লোর

TET Protest: মুখে কালি মেখে বিক্ষোভ, প্রতিবাদে সামিল ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা

Job Seekers Protest: কলেজ স্কোয়ারে ইউনিভার্সিটি ইন্সিটিউট হলের সামনে পেনের কালি মুখে মেখে প্রতিবাদে সামিল হলেন ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

কলকাতা: একদিকে হকের চাকরি ফেরাতে বিকাশ ভবনের সামনে আন্দোলনে অনড় হাজার হাজার চাকরিহারারা। অন্যদিকে শুক্রবার থেকে কলেজ স্কোয়ারে ইউনিভার্সিটি ইন্সিটিউট হলের সামনে প্রতিবাদে সামিল ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। গতকাল প্রতীকী বেকার মেলার পর আন্দোলনের শেষ দিন রবিবারে মুখে কালি মেখে বিক্ষোভ দেখান তাঁরা।

বিক্ষোভে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা: পেনের কালি, চক-ডাস্টারে মাখামাখি থাকার কথা যে হাত, সেই হাতেই উঠেছে প্রতিবাদের প্ল্যাকার্ড। হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে, একদিকে যখন সল্টলেকে বিকাশভবনের বাইরে মাটি কামড়ে আন্দোলনে অনড় রয়েছেন ২০১৬ SSC-র চাকরিহারারা, তখন কলেজ স্কোয়ারে ইউনিভার্সিটি ইন্সিটিউট হলের সামনে পেনের কালি মুখে মেখে প্রতিবাদে সামিল হলেন ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ২০২২ প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থী বলেন, "কোনও 'ডিভাইড অ্যান্ড রুল পলিসি' চলবে না। ২২-এর টেট পাস চাকরিপ্রার্থীরা একত্রিত রয়েছে। আমরা নিয়োগ না পাওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।''                                                     

২০২২-এর ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হয়। ২০২৩-এর ফেব্রুয়ারি টেটের ফলপ্রকাশ হয়। চাকরিপ্রার্থীদের অভিয়োগ, চাকরির পরীক্ষার আড়াই বছর পরও ইন্টারভিউয়ের সুযোগটুকুও তাঁরা পাননি। আর তাতেই প্যানেলে আটকে ৫২ হাজারেরও বেশি টেট-উত্তীর্ণের ভবিষ্যত। ২০২২ প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থী বলেন, "মাননীয়া(মুখ্যমন্ত্রী) দিকে দিকে বলে বেড়াচ্ছেন লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে। পর্ষদ থেকে বলছে ৫০ হাজার শূন্যপদ রয়েছে কিন্তু শুধুমাত্র মাননীয়া (মুখ্যমন্ত্রী) একবার যদি বলেন আমরা এক্ষুনি দিয়ে দেব, তোমরা মাননীয়াকে বলো, আমরা তাহলে কোথায় যাব?''                                 

২০১৬-র SSC-র নিয়োগে দুর্নীতির বলি হয়ে হকের চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা।  এই অবস্থায়, ১৬ সালের চাকরিহারাদের দুর্দশা দেখে সিঁদুরে মেঘ দেখছেন ২২ সালের টেট উত্তার্ণরা। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার থেকে আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা। রবিবার আন্দোলনের শেষ দিন বেশ কিছুক্ষণ মানববন্ধনও করেন তাঁরা। ২০২২ প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থী পার্থজিৎ বণিক বলেন, "হ্যাঁ এরকম আমরাও স্বচ্ছ নিয়োগের দাবি করছি, ন্যায্য টেট দিয়েছে সেটারও ওএমআর শিট প্রকাশ করার দাবি।''

সেরা শিরোনাম

West Bengal News Update:
"চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতিক্রমে", SIR নিয়ে বিতর্কের অভিযোগ উড়িয়ে দাবি কমিশনের
SIR Controversy : ফের সীমা খান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ই প্রথম এক্সপোজ করেন...'
ফের সীমা খান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ই প্রথম এক্সপোজ করেন...'
Trinamool Flag: ঘাসফুল প্রতীক ফ্রিজ, সমস্যায় হাওড়ার পতাকা তৈরির কারিগররা; কারখানায় পড়ে লক্ষ লক্ষ তৃণমূলের পতাকা
ঘাসফুল প্রতীক ফ্রিজ, সমস্যায় হাওড়ার পতাকা তৈরির কারিগররা; কারখানায় পড়ে লক্ষ লক্ষ তৃণমূলের পতাকা
Weather Alert: টানা ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, কবে থেকে উন্নতি হবে আবহাওয়ার ?
টানা ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, কবে থেকে উন্নতি হবে আবহাওয়ার ?

ভিডিও

Samik Bhattacharya | কমিশনে কলহ বিতর্কের মাঝে Gyanesh Kumar-এর প্রশংসা শমীকের |
NCPI MPs | লোকসভার স্পিকারকে টাইমলাইন জানাতে নির্দেশ সুপ্রিম কোর্টের
Internal Dissent within ECI : আগেই সরব হয়েছিলেন Rahul Gandhi, কমিশন-বিতর্কে বললেন প্রিয়ঙ্কা
Adhir Ranjan Chowdhury |
NCPI MPs | NCPI সাংসদদের পদ খারিজ নিয়ে শুনানি আরও ৪ সপ্তাহের জন্য মুলতুবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ajker Rashifol: 'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
Humayun Kabir: উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget