এক্সপ্লোর

Aparna Sen : "কেন শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি হবে ?" করুণাময়ীর ঘটনায় সরব অপর্ণা সেন

Tet Agitation : ১০ নম্বর ট্যাঙ্কের কাছে ২০১৭’র চাকরিপ্রার্থীদের অবস্থানও তুলে দেওয়া হয়

কলকাতা : করুণাময়ীতে পুলিশি অভিযানের নিন্দায় এবার সরব হলেন পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। তিনি প্রশ্ন তোলেন, "কেন একটা শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি হবে ? এই অনৈতিক আচরণের তীব্র নিন্দা করছি।"

মধ্যরাতে করুণাময়ীতে (Karunamoyee) বলপ্রয়োগ করে অনশনে ক্লান্ত বিক্ষোভকারীদের তুলে দিয়েছে পুলিশ। গভীর রাতে পুলিশি অভিযান ঘিরে করুণাময়ীতে কার্যত ধুন্ধুমার বেধে যায়। ৮৪ ঘণ্টার মাথায় চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের তুলে দেওয়া হয়। ৬১ ঘণ্টার অনশন ভেঙে দেওয়া হয় ১৫ মিনিটেই ! 

১০ নম্বর ট্যাঙ্কের কাছে ২০১৭’র চাকরিপ্রার্থীদের অবস্থানও তুলে দেওয়া হয়। সল্টলেকে ১০ নম্বর ট্যাঙ্কের কাছে অবস্থান করছিলেন ২০১৭’র চাকরিপ্রার্থীরা। গতকাল রাত ২টোর সময় সেখানেও চলে পুলিশি অভিযান। কয়েকজনকে বুঝিয়ে গাড়িতে তোলা হয়। বাকিদের টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ। এরপর রাতেই তাঁদের নিয়ে এসে ধর্মতলা বাস টার্মিনাস, শিয়ালদা স্টেশন ও হাওড়া স্টেশনে ছেড়ে দেওয়া হয়। মহিলা আন্দোলনকারীদের নিরাপত্তার বিষয়টি না ভেবে পুলিশ কীভাবে অত রাতে তাঁদের স্টেশনে, বাস টার্মিনাসে ছেড়ে দিল, সেই প্রশ্ন তুলেছেন ২০১৭’র চাকরিপ্রার্থীরা।

সরব অপর্ণা-

করুণাময়ীর ঘটনা নিয়ে সকাল থেকে একের পর বিজেপি নেতা রাজ্য সরকারকে একহাত নিয়েছেন। এবার সরব হলেন অপর্ণা সেনও। তিনি বলেন, আমার বক্তব্য, ১৪৪ ধারা জারি করার আবেদন হাইকোর্টে করা হয়েছিল-ই বা কেন ? শান্তিপূর্ণ আন্দোলনটা তাঁদের মৌলিক গণতান্ত্রিক অধিকার।

এদিকে করুণাময়ীতে পুলিশি অভিযানের পর থেকে নেতৃত্বস্থানীয় ৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে দাবি করেন আন্দোলনকারীরা। পরে পুলিশ সূত্রে জানানো হয়, ওই তিনজন- অচিন্ত্য সামন্ত, অর্ণব ঘোষ ও অচিন্ত্য ধাড়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাঁদের রাখা হয়েছে বিধাননগর পূর্ব থানায়। এছাড়া প্রায় ১৫০ জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়। তবে কোনও মহিলা আন্দোলনকারীরকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে দাবি। মহিলাদের ধর্মতলা, শিয়ালদা ও হাওড়ায় পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি, পুলিশ সূত্রে খবর, যাঁদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছিল, তাঁদের পরে থানা থেকেই জামিন দেওয়া হয়। 

করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে SFI-DYFI এর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। আজ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস অভিযানের ডাক দিয়েছিল SFI-DYFI। নির্দিষ্ট সময়ের আগেই জড়ো হতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। পুলিশও শুরু করে ধরপাকড়। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথম দফায় পুলিশ জানিয়েছে, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন ; 'হিটলারের বাহিনীর মতো অভিযান, নির্মমভাবে বলপ্রয়োগ', ট্যুইটে ক্ষোভ অমিত মালব্যের

 

সেরা শিরোনাম

BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget