এক্সপ্লোর

TET Protest LIVE : ১১ হাজার ৭৬৫ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

TET Recruitment Protest LIVE : আন্দোলনস্থল খালি করে পরিষ্কার করানো হয়েছে গোটা রাস্তাও

Key Events
TET Protest Live Updates: Job seekers protest at salt lake demanding recruitment from west bengal government know details TET Protest LIVE : ১১ হাজার ৭৬৫ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের
'টেট' তরজা, উত্তাল রাজ্য

Background

কলকাতা : রাত বাড়ার সঙ্গে সঙ্গে টের পাওয়া যাচ্ছিল উত্তাপ। মধ্যরাতে কার্যতই কুরুক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের করুণাময়ী (TET Recruitment Protest)। টেনে ধরে সেখান থেকে তুলে দেওয়া হল আন্দোলনকারীদের (TET Protest)। বেশ কয়েক জনকে আটক করে তোলা হল প্রিজন ভ্যানে। শুধু তাই নয়, আন্দোলনস্থল খালি করে পরিষ্কার করানো হল গোটা রাস্তাও (Kolkata News)।

আন্দোলন চলাকালীন খবরের কাগজ-সহ টুকটাক যা ছিল আন্দোলনকারীদের কাছে, ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রাস্তায়। আন্দোলনকারীদের হটানোর পর সব সাফ করতে তৎপর হয় পুলিশ। সেই মতো ঝাঁটা নিয়ে এগিয়ে আসতে দেখা যায় কয়েক জনকে। আন্দোলনস্থলে পড়ে থাকা কাগজপত্র, টুকরো-টাকরা জিনিস, ঝাঁট দিয়ে রাস্তার একপাশে জড়ো করেন তাঁরা। 

আনন্দলোক হাসপাতাল এবং এপিসি ভবনের সামনে করুণাময়ী-সেক্টর ফাইভ সংযোগকারী মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছিলেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাতে সেখানে পুলিশি সক্রিয়তা বাড়তে শুরু করে। মাইকিং করে জানানো হয়, ওই জায়গায় ১৪৪ ধারা জারি করা রয়েছে। সেখানে পাঁচ বা তার বেশি সংখ্যাক মানুষের জমায়েত আইনত নিষিদ্ধ। কলকাতা হাইকোর্ট তার নির্দেশেই ওই জায়গায় ১৪৪ ধারা আইনানুগভাবে বলবৎ করা হয়েছে বলে জানানো হয়। 

আন্দোলনকারীদে সরতে দুই মিনিট সময় দেয় পুলিশ। এর পরই শুরু হয় টেনে তুলে দেওয়ার কাজ। তাতে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। বেশ কয়েক জন চোট পান বলেও অভিযোগ। আন্দোলনকারীদের তিনটি প্রিজন ভ্য়ানে তোলা হয়। অসুস্থ এক আন্দোলনকারীকে তোলা হয় অ্য়াম্বুল্যান্সে। প্রিজন ভ্য়ান থেকে এক আন্দোলনকারী বলেন, "এই সরকারকে আর একটিও ভোট নয়।"

এ নিয়ে প্রশ্ন করলে পুলিশের এক আধিকারিক বলেন, "বেআইনি জমায়েত ছিল। আটক করা হয়েছে।" কেন আন্দোলন তোলা হল, কার নির্দেশে তোলা হল, তা নিয়ে মন্তব্য করতে চাননি ওই আধিকারিক। ডিসিপি যা জানানোর জানাবেন বলে জানান। তবে জানা যায়, আন্দোলনকারীদের আটক করা হয়েছে। বিধাননগর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কয়েক জনকে নিউটাউন থানাতেও নিয়ে যাওয়া হয় বলে খবর। এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে, তাই সকলকে তুলে দেওয়া হয়েছে বলে জানান ওই পুলিশ আধিকারিক। এর পরই এলাকা খালি হলে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয় রাস্তা।

21:38 PM (IST)  •  21 Oct 2022

TET Protest LIVE: পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ চাকরিপ্রার্থীদের

আচমকা মধ্যরাতে পুলিশি অভিযান, তারপর থেকেই TET আন্দোলনের ৩ নেতার খোঁজ পাচ্ছিলেন না সহ-আন্দোলনকারীরা। শেষমেষ দেখা গেল, তিনজনই ছিলেন থানায়। পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তাঁরা। এদিন, হাইকোর্টে গিয়ে, আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় ৩ আন্দোনকারীকে।

19:09 PM (IST)  •  21 Oct 2022

TET Recruitment Protest LIVE: ১১ হাজার ৭৬৫ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

অনশন-আন্দোলনেও বদলাল না পর্ষদের সিদ্ধান্ত। ১১ হাজার ৭৬৫ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। বিকেল ৪টে থেকে খুলল আবেদনের পোর্টাল। টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ৪০ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। চাকরিপ্রার্থীদের দাবিকে মান্যতা দিল না পর্ষদ।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget