এক্সপ্লোর

TET Agitation: অভিষেকের সঙ্গে দেখা করতে চাই, ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে রাতভর বিক্ষোভ টেট-উত্তীর্ণদের

Agitation At Camac Street: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে রাতভর টেট উত্তীর্ণদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, SSC-র চাকরিপ্রার্থীদের মতো তাঁদেরও কথা বলার জন্য সময় দিতে হবে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ক্যামাক স্ট্রিটে (camac street) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhisekh banerjee) অফিসের সামনে রাতভর টেট (TET) উত্তীর্ণদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, SSC-র চাকরিপ্রার্থীদের মতো তাঁদেরও কথা বলার জন্য সময় দিতে হবে। গত কাল SSC-র আন্দোলনকারীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময় তাঁর অফিসের (office) বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০১৪-র প্রাথমিকের টেট উত্তীর্ণরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিষেকের অফিসের সামনে ধর্না অবস্থান চলবে বলে জানিয়েছেন তাঁরা।

সাক্ষাতের দাবিতে বিক্ষোভ:
গত কাল এসএসসি-র আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ক্যামাক স্ট্রিটে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই ক্যামাক স্ট্রিটের বাইরে হাজির হন প্রাথমিক টেট উত্তীর্ণরাও। বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান তাঁরাও। অফিসের ভিতরে এসএসসি প্রার্থীদের সঙ্গে যখন বৈঠক করছেন অভিষেক, ঠিক তখনই তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে বাইরে  দফায় দফায় বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। নাছোড় প্রার্থীরা জানান যে, অভিষেকের সঙ্গে দেখা না করে তাঁরা ফিরবেন না। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। কোচবিহারে বিক্ষোভ মিছিল করেন ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ও অবিলম্বে নিয়োগের দাবিতে কোচবিহার শহরেও মিছিল করেন তাঁরা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভও দেখান। হুগলিতেও মিছিল করেন।

এসএসসি-র আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক:
এসএসসির (SSC) নিয়োগের বিষয়ে মানবিক অভিষেক। বঞ্চিতদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি, দাবি এসএসসি আন্দোলনকারী শহীদুল্লাহের। ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান শহিদুল্লাহ। অভিষেক বন্দ্য়োপাধ্যায় আন্দোলনকারীদের প্রতি সহমর্মী বলেও দাবি। মেধাতালিকায় থাকা সকলকে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন অভিষেক,আরও সংযোজন আন্দোলনকারীদের। শুক্রবার অভিষেকের সঙ্গে এসএসসি’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক হয়। ৮ অগস্ট ফের বৈঠক। 

আরও পড়ুন:'মানবিক অভিষেক, নিয়োগে আশ্বাস দিয়েছেন', বৈঠকের পর বললেন আন্দোলনকারী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget