এক্সপ্লোর

TET: প্রাথমিক শিক্ষা পর্ষদের ইন্টারভিউ বয়কটের সিদ্ধান্ত, প্রস্তাব ফেরালেন TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, চলতি বছর ১১ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। দু’বছরের মধ্যে নিয়োগ করা হবে সব TET উত্তীর্ণ প্রশিক্ষিতদের।

কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের ইন্টারভিউ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন, ২০১৪’র প্রাথমিক TET উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থীদের একাংশ (Job Seeker)। ২০১৪ ও ২০১৭’র প্রার্থীদের একসঙ্গে ইন্টারভিউ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। 

১১ হাজার শূন্য পদে নিয়োগের প্রস্তাব: 'দাও, ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও আমার সেই ১২টা বছর'। ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সবার ওপরে’ ছবিতে ছবি বিশ্বাসের এই উক্তিই যেন এখন ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের গলায়। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, চলতি বছর ১১ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। দু’বছরের মধ্যে নিয়োগ করা হবে সব TET উত্তীর্ণ প্রশিক্ষিতদের।

বলা হয়, ২১ অক্টোবর থেকে ২০১৪ এবং ২০১৭’র TET উত্তীর্ণ প্রশিক্ষিতরা ইন্টারভিউয়ে (Interview) বসার জন্য আবেদন করতে পারবেন। ৪০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীরা।আর পর্ষদের এই ঘোষণা ঘিরেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। কারণ, প্রাথমিক শিক্ষা পর্ষদ বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় আন্দোলনকারীদের অনেকেই আর ইন্টারভিউতে বসার আবেদনই করতে পারবেন না। 

কী বলছেন চাকরীপ্রার্থীরা? TET উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থী সুবোধ সরকারের কথায়, 'আমার বয়স তো ৪৫ বছর ১০ মাস, ৪০ বছরের মধ্যে আবেদন। আমি তো ৮ বছর ধরে অপেক্ষা করছি'। পর্ষদের ইন্টারভিউ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ২০১৪’র প্রাথমিক TET উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, ২০১৪ ও ২০১৭’র অ্যাকাডেমিক স্কোর আলাদা। ফলে, ২০১৭’র প্রার্থীরা ইন্টারভিউতে এগিয়ে যাবেন। TET উত্তীর্ণ প্রশিক্ষিত আরেক চাকরিপ্রার্থী অমৃতা মাইতি বলেছেন, আমরা যে ২০১৪ পাস করে বসে আছি, দুর্নীতি হয়েছে বলেই তো এই সমস্যা, আমরা কেন ইন্টারভিউ দিতে যাব।

একই অবস্থা, ২০০৯’এর প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের। ১৩ বছর ধরে, অপেক্ষা করছেন তাঁরা। এদিন তাঁদের ধর্নামঞ্চে অভিনবভাবে প্রতিবাদ দেখানো হয়। ইন্টারভিউয়ের প্রস্তাব ‘ফেরালেন’ চাকরিপ্রার্থীরা। এদিন ধর্নামঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন শিল্পী সমীর আইচ।

অন্যদিকে, স্কুলের নিয়োগে দুর্নীতির মামলায়, বারবার অভিযোগ উঠেছে, সাদা খাতা জমা দিয়েও, টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অনেকে। এই প্রথম, সেই সাদা খাতার একাংশ এবিপি আনন্দর হাতে। সম্প্রতি গাজিয়াবাদ থেকে উদ্ধার করা এইসব OMR শিট হাইকোর্টে জমা দেয় সিবিআই। 

আরও পড়ুন: Mominpore Update: ‘অপরাধীদের চিহ্নিতকরণ ও উদ্দেশ্য জানতে পদক্ষেপ', মোমিনপুরকাণ্ডে সিট গঠন হাইকোর্টের

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget