এক্সপ্লোর

The Bengal Files Trailer: 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চের আগে কলকাতায় নাটকীয় মোড়, 'তার কেটে দেওয়া হয়েছে' অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর

Vivek Agnihotri Film Controversy: পরিচালকের তরফে দাবি, 'সত্যজিৎ রায়ের রাজ্যে সিনেমার ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হচ্ছে। চলতে চলতে থামিয়ে দেওয়া হয়েছে ট্রেলার।'

কলকাতা: 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চের আগে নাটকীয় মোড়। হোটেলে ট্রেলার দেখাতে বাধা, অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর। পরিচালকের তরফে দাবি, 'সত্যজিৎ রায়ের রাজ্যে সিনেমার ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হচ্ছে। চলতে চলতে থামিয়ে দেওয়া হয়েছে ট্রেলার। কিছু সমস্যা আছে, জানান হোটেলের আধিকারিক। কী সমস্যা, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এত বড় সেটআপ লাগানো হয়েছে, বিপুল খরচ হয়েছে'। এদিকে হোটেলে পৌঁছেছে কলকাতা পুলিশের টিম। এমনকী দ্বিতীয়বার ট্রেলার দেখানোর সময় কলকাতা পুলিশ এসে ল্যাপটপ নিয়ে নেয় বলেও জানা গিয়েছে।  

'সত্যজিত রায়ের রাজ্যে ছবির ট্রেলার দেখাতে বাধা। চরম অরাজকতা চলছে, তার কেটে দেওয়া হয়েছে, কোনও কারণ ছাড়াই এটা করা হল। এটা একনায়কতন্ত্র ছাড়া কী? কোনও নিয়ম শৃঙ্খলা নেই। আর এখানে এত পুলিশ কেন? আমরা কী চোর-ডাকাত?  অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর। 

কেউ বাধা দেয়নি, আমাদের কিছু করণীয় নেই, দাবি হোটেল কর্মীর। কথা বলতে এসেছিলাম, বাধা দিইনি, মন্তব্য হোটেল কর্মীর। এদিকে হোটেল কর্তৃপক্ষ এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি এবিষয়ে।  আগামী ৫ সেপ্টেম্বর বেঙ্গল ফাইলসের মুক্তি। আজ সেই সিনেমার ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। সেখানেই বড় অভিযোগ উঠল। এর আগেও ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বাধা সত্ত্বেও, আজই হবে ট্রেলার লঞ্চ, দাবি করেছিলেন পরিচালক।

পুলিশের তরফে বলা হয়েছে, কোনও অফিশিয়াল অভিযোগ এখনও জমা পড়েনি। কিছু তথ্য পেয়ে পুলিশ এখানে এসেছে। যা বলার তা উচ্চ পদস্থ আধিকারিকরা জানাবেন বলেই বলা হয়েছে। 

এদিকে পাল্টা তোপ দেগেছেন দেবাংশু ভট্টাচার্য। এ বিষয়ে কোনও হল যদি এমন কনটেন্ট দেখাতে না চায়, তাহলে সেটা সেই হলের সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস সেই হলকে, ট্রেলার না দেখাতে বলেছে, এমন অভিযোগের প্রমাণ দিন পরিচালক, পাল্টা দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর।

এদিকে, 'দ্য বেঙ্গল ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও নির্মাতা পল্লবী যোশী ও অভিষেক শর্মার বিরুদ্ধে লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ ওই এফআইআরের খারিজের দাবিতে মামলা হয় কলকাতা হাইকোর্ট ৷ তার উপর সোমবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী ২৬ অগস্ট পর্যন্ত এফআইআরের উপর স্থগিতাদেশ জারি করেছেন। আগামী ১৯ অগস্ট মামলার পরবর্তী শুনানি।                              

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget