এক্সপ্লোর

Fire at Badu: দুপুর গড়িয়ে সন্ধ্যা, এখনও জ্বলছে ভ্যাটের আগুন, খালি করা হচ্ছে সংলগ্ন বাড়ি, বাদুতে পরিস্থিতি বিপজ্জনক

Fire: বাদু এলাকার এই ভ্যাটে নিউ ব্যারাকপুর এবং মধ্যমগ্রাম এলাকার যাবতীয় আবর্জনা ফেলা হয়। আর বাদু এলাকার এই ভ্যাটের আশপাশে রয়েছে অসংখ্য বাড়ি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : উত্তর ২৪ পরগনার বাদুতে অগ্নিকাণ্ড ঘিরে তুলকালাম। কেন এলাকায় আসতে দেরি? ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে কাউন্সিলরের স্বামী। ইট নিয়ে তেড়ে গেলেন মহিলা। ঘটনাস্থলে মন্ত্রী রথীন ঘোষ গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ এলাকাবাসীর। হাওড়ার বেলগাছিয়ার পুনরাবৃত্তি উত্তর ২৪ পরগনার বাদুতে। এই এলাকায় ভ্যাটে আগুন লেগেছে। তার পাশেই রয়েছে বস্তি। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। বাদুতে যে এলাকায় আগুন লেগেছে সেখানে ঘটনাস্থল পরিদর্শনে যান সেখানকার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। ভ্যাটে আগুন লাগার খবর পেয়ে অনেক দেরি আসে কাউন্সিলরের স্বামী, অভিযোগ এলাকাবাসীর। তারপরই কাউন্সিলের স্বামী আমিন সাহানিকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। বস্তিবাসীর সঙ্গে কথা বলতে গেলে ব্যাপক বিক্ষোভ-ধস্তাধস্তিতে হুলুস্থুল পড়ে যায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। 

সন্ধেবেলাতেও নেভেনি ভ্যাটের আগুন। দাউদাউ করে জ্বলছে ঘন জনবসতিপূর্ণ এলাকায় থাকা এই ভ্যাট। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন। শনিবার দুপুরে আগুন লেগেছে বাদু এলাকার ওই ভ্যাটে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার খবর পরেও ঘটনাস্থলে আসতে দেরি করেছেন কাউন্সিলর। তাঁর স্বামী এলাকায় এলে এক মহিলা ইট নিয়ে তেড়ে যান তাঁর দিকে।  তুমুল বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে মন্ত্রী রথীন ঘোষ গিয়েও এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন। প্রসঙ্গত উল্লেখ্য, বাদু এলাকার এই ভ্যাটে নিউ ব্যারাকপুর এবং মধ্যমগ্রাম এলাকার যাবতীয় আবর্জনা ফেলা হয়। আর বাদু এলাকার এই ভ্যাটের আশপাশে রয়েছে অসংখ্য বাড়ি। ফলে আগুন ছড়িয়ে পড়ার এবং মিথেন গ্যাস ছড়িয়ে বড় সমস্যা তৈরি হওয়ার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ভ্যাটের আশপাশের বাড়ি খালি করে দেওয়া হয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য। দমকলবাহিনী জানিয়েছে, কিছুটা আগুন নিয়ন্ত্রণে এলেও, পুরোটা নিয়ন্ত্রণে আসেনি। শনিবার দুপুর ৩টে নাগাদ আগুন লাগে ভ্যাটে। ঘটনাস্থলে পৌঁছোতে কিছুটা সময় লাগে দমকলবাহিনীর। পুরো আগুন নেভাতে এখনও বেশ কিছুটা সময় লেগে যাবে বলে জানিয়েছে তারা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। 

রাজ্যের খাদ্যমন্ত্রী এবং বিধায়ক রথীন ঘোষ জানিয়েছেন, ভ্যাটের সবচেয়ে কাছে যে বাড়ি রয়েছে তা সরিয়ে অন্যত্র করে দেওয়া হবে। তিনি এও জানিয়েছেন, মেয়র ফিরহাদ হাকিম এবং দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে তাঁর কথা হয়েছে। ভ্যাট লাগোয়া বাড়িগুলি তৈরির অনুমোদন ছিল কিনা তা খতিয়ে দেখবে পুরসভা। রথীন ঘোষ এও জানিয়েছেন যে, এই এলাকায় স্প্রিংলার সিস্টেম যুক্ত একটি ডিপ টিউবওয়েল বসানো হবে যাতে ভবিষ্যতে কখনও অঘটন ঘটলে দ্রুত আগুন নেভানো সম্ভব হবে। আগামী দিনে কঠিক বর্জ্য প্রতিস্থাপনের বিশেষে ব্যবস্থাও করা হবে। এই ভ্যাটে প্রচুর পরিমাণে আবর্জনা জমে স্তূপে পরিণত হওয়াতেই আগুন লেগে তা পৌঁছে গিয়েছে একদম উপরের দিকে। সেখানে পৌঁছোতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget