এক্সপ্লোর

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা লরির, গুরুতর আহত চার পুলিশ কর্মী-সহ ৫

চার পুলিশ কর্মী ও পুলিশের গাড়ির চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: নাইট পেট্রোলিংয়ের সময় পুলিশের গাড়িকে ধাক্কা মারে লরি। গুরুতর আহত চার পুলিশ কর্মী-সহ ৫ জন। গতকাল রাত ২টো নাগাদ শালবনির ভাদুতলায় ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পুলিশের টহলদার গাড়িতে ধাক্কা মারে ১০ চাকার লরি। চার পুলিশ কর্মী ও পুলিশের গাড়ির চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লরি আটক হলেও, চালক পলাতক। 

গত সোমবার নয়ানজুলিতে একই ঘটনা ঘটেছে। এদিন রাতে টহল দেওয়ার সময় প্রবল গতিতে ধেয়ে আসা লরির ধাক্কায় বড়সড় দুর্ঘটনার কবলে পুলিশের ভ্যান। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। অতর্কিতে ধাক্কা সামলাতে না পেরে নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। আহত চার পুলিশ কর্মী।

জানা গিয়েছে, রাত পৌনে ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে হাওড়ার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে জগন্নাথপুর শ্মশানতলায়। পুলিশ সূত্রে খবর, রাজাপুর থানায় টহলদারি ভ্যানটি কলকাতামুখী লেনে দাঁড়িয়ে ছিল। সেই সময়ই প্রচণ্ড গতিতে আসা একটি লরি ভ্যানের পিছনে ধাক্কা মারে।  আহত চার পুলিশ কর্মীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনার পরই লরি নিয়ে চালক পলাতক। 

লরির জোরাল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় পুলিশ ভ্যানটি। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয় ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত পুলিশভ্যান টিকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

এদিকে সোমবারই হাওড়ার মহেশতলায়  সম্প্রীতি উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় লরি। চালক আহত হলেও, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। সোমবার ভোর সোয়া ৫টা নাগাদ ডাকঘর মোড়ের কাছে সম্প্রীতি উড়ালপুলের ওপর থেকে নিচে পড়ে যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লরি। নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে যায়। 

আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে SSKM-এ চুক্তিভিত্তিক কর্মীদের আন্দোলন, কর্তৃপক্ষের আশ্বাসে উঠল বিক্ষোভ

আরও পড়ুন: Murshidabad : পদ্মার জলে প্লাবিত গ্রাম, নৌকো চড়ে 'দুয়ারে সরকার' পৌঁছাল দুয়ারেই

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget