এক্সপ্লোর

Sonarpur: সোনারপুরে ভরা বিকেলে চলল গুলি, দুষ্কৃতীর খোঁজে পুলিশ

Sonarpur News: এই সময় লোকজন জড়ো হওয়ায় পালিয়ে যায় অভিযুক্ত। সোনারপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে।

রঞ্জিত হালদার, সোনারপুর: ভরা বিকেলে জমজমাট এলাকায় আচমকা এক দুষ্কৃতীর গুলি চালানোর অভিযোগকে ঘিরে আতঙ্ক ছড়াল। গতকাল এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে (Sonarpur)। স্থানীয় সূত্রে দাবি, পুলিশ লেখা গাড়িতে এসে এলাকার এক পরিচিত দুষ্কৃতী (miscreant) গোপাল সোনারপুর উড়ালপুলের নীচে মাছের আড়তে এসে আচমকা এক রাউন্ড গুলি চালায়। এই সময় লোকজন জড়ো হওয়ায় পালিয়ে যায় অভিযুক্ত। সোনারপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে। তবে কেন সে গুলি চালাল? কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়, নাকি ভয় দেখাতে, তা এখনও স্পষ্ট নয়।

মেমারিতে মিশনের হোস্টেল ঢুকে বহিরাগতদের তাণ্ডব

পূর্ব বর্ধমানের (West Burdwan) মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ। হস্টেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও লাঠি, রড দিয়ে মারধর করা হয়। ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন পড়ুয়া। তাঁদের মেমারি (Memari) গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৮টা নাগাদ দুর্গাডাঙার আল আমিন মিশন অ্যাকাডেমিতে ওই ঘটনা ঘটে। পড়ুয়াদের দাবি, তাঁরা হস্টেলের খাবারের নিম্নমান নিয়ে সুপারিনটেন্ডেন্ট-কে গত কয়েকদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন।গতকালও তাঁরা অভিযোগ জানান। পড়ুয়াদের অভিযোগ, তারপরই সুপারিনটেন্ডেন্ট বহিরাগতদের ডেকে এনে ক্যাম্পাস ও হস্টেলে হামলা চালান। যদিও অভিযুক্ত সুপারিনটেন্ডেন্ট-এর এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি। তাঁকে পাওয়া যায়নি ফোনে। 

পর্ণশ্রীতে বাড়ি নির্মাণে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ

পর্ণশ্রীতে বাড়ি নির্মাণে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠল। ঘটনা ঘটেছে নিউ পর্ণশ্রী পল্লিতে। অভিযোগকারী সীমা সিংয়ের দাবি, বৈধ কাগজপত্র নিয়েই তিনি ও তাঁর স্বামী বাড়ি তৈরি করছেন। কিন্তু পর্ণশ্রী থানার পুলিশ কাগজপত্র বৈধ কি না, সেই প্রশ্ন তুলে তাঁদের হয়রানি করেছে। দু’দিন আগে তাঁর স্বামীকেও থানায় কাগজপত্র নিয়ে যেতে বলেছিল পুলিশ। গতকাল রাতেও পুলিশ এসে তাঁর স্বামীকে জোর করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে মহিলার অভিযোগ। যদিও পুলিশ সূত্রে দাবি, এক ব্যক্তি ওই জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ করেছেন। তার ভিত্তিতেই কাগজপত্র দেখতে চাওয়া হয়।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget