এক্সপ্লোর

Jalpaiguri News: পুলিশ-বনকর্মী নয়, খরস্রোতা নদী থেকে সন্তানকে নিজেই উদ্ধার করল মা হাতি

ফের আরও একবার সন্তানের প্রতি হাতি মাতার মমত্ব দেখল জলপাইগুড়ি। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ফের আরও একবার সন্তানের প্রতি হাতি মাতার মমত্ব দেখল জলপাইগুড়ি।  খরস্রোতা হাতিয়াঝোড়া নদী পার হতে পারছিল না হাতির ছানা।  প্রচন্ড জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল সে। এদিকে ততক্ষণে খবর পৌঁছে গিয়েছে বনকর্মীদের কাছে। তবে শেষ অবধি হাতি শাবককে বনকর্মীরা রক্ষা করার আগেই ত্রাতা হয়ে এল হাতি শাবকের মা। সন্তানকে দেখতে পেয়ে মা এসে উদ্ধার করে নিয়ে যায় ছানাটিকে। 

আরও পড়ুন

প্রায় ২ কোটি টাকার চাকরির অফার পেলেন যাদবপুর পড়ুয়া

এই হাতির দলটি গতকাল  ডুয়ার্সের ডায়না জঙ্গল থেকে বেড়িয়ে ভগতপুর চা বাগানে চলে আসে। সকালে যখন শ্রমিকেরা চা বাগানে কাজ করতে আসে তখনই তারা হাতির দলটিকে দেখতে পায়। হাতির দলটি থাকায় চা বাগানের ওই সেকশনে কাজ বন্ধ হয়ে যায়। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মীরা। চলে আসে নাগরাকাটা থানার পুলিসও। বেলার দিকে হাতির দলটি ঘাঠিয়া ঝোড়া পেরিয়ে  ঘাঠিয়া চাবাগানে চলে যায়। সেই সময় দলের সঙ্গে ঝোড়া পার হতে গিয়ে প্রচন্ড জলের তোড়ে ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল ছানাটির, পরে তার মা তাকে উদ্ধার করে। 

প্রসঙ্গত, এমন ঘটনা এই প্রথমবার নয়, আগেও ঘটেছে উত্তরবঙ্গের ঘনজঙ্গলে। তবে সেবার শেষ রক্ষা হয়নি। এর আগে ডুয়ার্সে একবার হাতির শাবককে খুঁজে পাওয়ার পর দীর্ঘ ৭২ ঘন্টা আগলে রাখে মা। কিন্তু, দুঃখ্যের বিষয়, শেষ অবধি হস্তি শাবকটিকে বাঁচানো সম্ভব হয়নি। অবলা মা বুঝতে পারেনি যে, তাঁর সন্তান , তাঁর কোলে শুয়েই চির ঘুমের দেশে পাড়ি দিয়েছে। তবে দাঁতালদের আরও একাধিক ঘটনা রয়েছে, সন্তানকে যে পরম যত্নে উদ্ধার করেছে হাতি মাতা। 

জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় প্রায়শই দাঁতালদের লোকালয়ে বেরিয়ে আসতে দেখা যায়। দাঁতালদের বাঁচাতে পাহাড়ি পথে একাধিক বার এক্সপ্রেস ট্রেনও দাঁড়িয়েছে। তবে অনেকবারই ট্রেনের আঘাতে, রাতের অন্ধকারে প্রাণও হারিয়েছে দলছুট হাতি। অনেকসময়ই মশাল জ্বালিয়ে হাতিদের তাড়া করতে দেখা গিয়েছে স্থানীয়দের। তবে চাষের জমি নষ্ট করা এবং হাতির আক্রমণে জখম হওয়ার জেরে ক্ষোভ উগরেও দিয়েছে আমজনতা। তাই এনিয়ে আগের থেকে আরও বেশি সতর্ক বন দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget