এক্সপ্লোর

SSC: উচ্চ প্রাথমিকে ১২ হাজার শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আদালতের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন

২০১৬-র বিজ্ঞপ্তি অনুসারে, চলতি বছরেই ১২ হাজার শূন্যপদে তারা নিয়োগ করতে চায়। সেজন্য মেধাতালিকা তৈরি করা হয়েছে। এবার প্রয়োজন আদালতের অনুমতি। আগামী সপ্তাহে এই নিয়েই শুনানি হবে হাইকোর্টে।

সৌভিক মজুমদার, কলকাতা: উচ্চ প্রাথমিকে (Upper Primary) নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আদালতের (Calcutta High court) দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০১৬-র বিজ্ঞপ্তি অনুসারে, চলতি বছরেই ১২ হাজার শূন্যপদে তারা নিয়োগ করতে চায়। সেজন্য মেধাতালিকা (Merit List) তৈরি করা হয়েছে। এবার প্রয়োজন আদালতের অনুমতি। আগামী সপ্তাহে এই নিয়েই শুনানি হবে হাইকোর্টে।

সুর চড়াচ্ছে বিরোধীরা: নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও যোগ্যদের চাকরির দাবিতে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা। বিভিন্ন দলের নেতারা হাজির হচ্ছেন আন্দোলনকারীদের মঞ্চে। পাল্টা আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলছে তৃণমূলও। এই সংঘাতের আবহেই, নিয়োগ ইস্যুতে একই দিনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটল। একদিকে যখন বৃহস্পতিবার থেকে শুরু হল SSC-র Group C পদে নিয়োগের কাউন্সেলিং। সেদিনই অন্যদিকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আদালতের দ্বারস্থ হল কমিশন। 

প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন-এর ভূমিকা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে আদালতের ভিতরে ও বাইরে বারবার প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন-এর ভূমিকা। অনিয়মের অভিযোগে, ২০২০ সালের ১১ ডিসেম্বর, উচ্চ প্রাথমিকের আগের প্যানেল বাতিল করে, নতুন প্যানেল তৈরির নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। পরবর্তীকালে মামলা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তিনি নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ না দিলেও, অভিযোগকারীদের বক্তব্য শোনার জন্য কমিশনকে নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। 

 নতুন প্যানেল তৈরির গাইডলাইন: এর পর নতুন প্যানেল তৈরির জন্য গাইডলাইন বেঁধে দিয়ে বিচারপতি বলে দেন, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ শুরু করা যাবে না। সেই নির্দেশ মেনেই, এদিন কমিশন আদালতে জানায়, ২০১৬-র বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরেই ১২ হাজার শূন্যপদে তারা নিয়োগ করতে চায়। সেজন্য মেধাতালিকা তৈরি করা হয়েছে। নিয়োগের জন্য আদালতের অনুমোদন প্রয়োজন। আগামী সপ্তাহে এই নিয়েই শুনানি আছে বিচারপতি তালুকদারের বেঞ্চে।

Group C পদে নিয়োগের কাউন্সেলিং: উল্লেখ্য, এ দিনই  শুরু হল SSC-র Group C পদে নিয়োগের কাউন্সেলিং। প্রথম দিনে ডাকা হল ৩ জেলার ১০০ জনকে। কাউন্সেলিং শুরু হওয়ায় খুশি  চাকরিপ্রার্থীরা। কাউন্সিলিংয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। তাই শুরু হল এদিন থেকেই।

আরও পড়ুন: TMC: ক্ষোভের তৃণমূল বিধায়ক, পুরপ্রধানকে ঘিরেও বিক্ষোভ, স্থানীয় ইস্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget