এক্সপ্লোর

TMC: ক্ষোভের তৃণমূল বিধায়ক, পুরপ্রধানকে ঘিরেও বিক্ষোভ, স্থানীয় ইস্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

TMC faces agitation: ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। পুরপ্রধানকে ঘিরেও দেখা গেল বিক্ষোভ। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই স্থানীয় ইস্যু ঘিরে তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা।

বিটন চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্য: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) চণ্ডীপুরে (Chandipur) দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল (TMC) বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। রাজ্য সরকারের একাধিক প্রকল্পে বঞ্চনার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলেছেন তৃণমূল বিধায়ক। অন্যদিকে, কোচবিহারে (Coochbehar) নিজের ওয়ার্ডে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের পুরপ্রধান।

ক্ষোভের মুখে ‘দিদির দূত’

ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। পুরপ্রধানকে ঘিরেও দেখা গেল বিক্ষোভ। একদিকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে দিদির দূত হিসেবে নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। আরেক দিকে, কোচবিহারে বাড়ির সামনেই পুর চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে চণ্ডীপুরের বৃন্দাবনপুরে যান তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা।

চণ্ডীপুরের বাসিন্দা কমলা বেরার দাবি, 'আমার স্বামীর ৬৫ বছর বয়স হয়ে গেছে এখনও বার্ধক্যভাতা পায়নি। তিন চারবার দরখাস্ত দিয়েছি। শৌচালয় পাইনি।' চণ্ডীপুরের বাসিন্দা অঞ্জনা রুইদাস, 'দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল। গিয়েছিলাম। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। খালি বলছে চেষ্টা করুন, আপনাদের হবে।'

এই বিক্ষোভকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল। তমলুক সাংগঠনিক জেলার বিজেপির জেলা সহ সভাপতি পুলক গুড়িয়ার কথায়, 'সাধারণ মানুষের আক্রোশটা স্বাভাবিক। কেন্দ্রের টাকা অন্য খাতে চলে যাচ্ছে। হিসেব নেই। যাঁদের যা প্রাপ্য সেগুলো থেকে তাঁরা বঞ্চিত। নির্বাচনে এর চেয়ে বেশই বিক্ষোভ ব্যালট বক্সে প্রকাশ পাবে।' গোটা ঘটনায় কী বলছেন সোহম চক্রবর্তী? চণ্ডীপুরের তৃণমূল বিধায়কের বলছেন, 'নিশ্চয়ই কোথাও কোনও ফারাক থেকে যাচ্ছে। সেগুলোই আমরা জানছি, নথিভুক্ত করছি। সংশ্লিষ্ট দফতরকে সেই বিষয়ে অবগত করব। যতটুকু আমার দ্বারা সম্ভব আমি সেটা করব। এই জনসংযোগ, এটাই তো দরকার। তাই তো দিদির দূত হিসেবে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছি।'

অন্যদিকে, এদিন পুরসভায় যাওয়ার সময়, নিজের ওয়ার্ডে বাসিন্দাদের বিক্ষোভের সামনে পড়েন তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পুর-পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ ফারুক বলেন, 'কাউন্সিলরকে আমরা দুঃখ কষ্ট জানাতে যাই। জলের পাইপ ফাটা। পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা বলতে গিয়েছিলাম। উল্টোপাল্টা বলতে শুরু করে দিল।'

আরও পড়ুন: Coochbehar News: বড়সড় ডাকাতির ছক বানচাল কোচবিহারে, গ্রেফতার পাঁচ

বিক্ষোভকারীদের পাল্টা তোপ চেয়ারম্যানের। রবীন্দ্রনাথ ঘোষের পাল্টা দাবি, 'একটা বিভ্রান্তি ঘটাতে চাইছে কেউ কেউ প্ল্যানিং করে। পুরসভার বদনাম করতে চাইছে। এটা নিয়ে কথা কাটাকাটি হয়।' কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, 'যে এলাকায় বসবাস করেন সেই এলাকার মানুষ ভোটে জিতিয়েছেন। তাঁরা পরিষেবা না পেলে বিক্ষোভ দেখাবেই।'

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই স্থানীয় ইস্যু ঘিরে তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget