এক্সপ্লোর

Anish Khan Update: আনিস মৃত্যুর প্রতিবাদে এসপি অফিস ঘেরাও কর্মসূচি এসএফআইয়ের

Anish Khan Update: ব্যারিকেড করে মিছিল রোখার চেষ্টায় পুলিশ। আনিস মৃত্যুর প্রতিবাদে অনেক দিন ধরেই পথে নেমেছে ছাত্র সংগঠন। এর আগে  আনিস মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে ধর্মতলায় যুব কংগ্রেসের বিক্ষোভ।

কলকাতা: আনিস মৃত্যুর প্রতিবাদে এবার এসপি অফিস ঘেরাও কর্মসূচি এসএফআইয়ের। ব্যারিকেড করে মিছিল রোখার চেষ্টায় পুলিশ। আনিস মৃত্যুর প্রতিবাদে অনেক দিন ধরেই পথে নেমেছে ছাত্র সংগঠন। এর আগে  আনিস মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে ধর্মতলায় যুব কংগ্রেসের বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। গ্রেফতার বেশ কয়েকজন। দোষীদের শাস্তির দাবিতে আজও কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করা হয়।

ময়নাতদন্ত নিয়ে জোরাজুরি করলে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাব। হুঁশিয়ারি দিলেন আনিস খানের (Anis Khan) দাদা। এ দিকে দ্বিতীয়বার ময়নাতদন্তের (Post Mortem) জন্য দেহ তোলার ব্যাপারে আনিসের পরিবারের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত তদন্তকারী দলের। জানালেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র এবং সিপিআই নেত্রী ও রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য শ্যামাশ্রী দাস। এদিন আনিসের বাড়িতে যান তাঁরা।

পাশাপাশি, আনিসকাণ্ডে সিবিআই (CBI) তদন্ত নিয়ে হুমকি-ফোনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ পরিবার। আজ আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আনিসের দাদা সাবির খান। অভিযোগ, মঙ্গলবার রাত ১টা ৪ মিনিটে অচেনা নম্বর থেকে ফোন আসে। হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। আনিসের পরিবারের দাবি, এরপর বৃহস্পতিবার থানায় বসে থাকাকালীন ক্ষমা চেয়ে ফোন আসে। বলা হয়, ভুল করে ফোন করে ফেলেছি। দুটি নম্বরই পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ ভিওআইপি-র মাধ্যমে ফোন করা হয়েছিল। 

হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে আজ ভোর পৌনে ৫টা নাগাদ সারদা দক্ষিণ খাঁ পাড়া গ্রামে যায় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিটের সদস্যরা। আনিসের দেহ তোলার জন্য অনুমতি নিতে পুলিশ আনিসের বাড়িতে যাওয়ার চেষ্টা করতেই গ্রামবাসীরা বাধা দেন। কার্যত পুলিশকে ধাওয়া করে গ্রামছাড়া করেন তাঁরা। শেষ পর্যন্ত ফিরে আসতে হয় বাহিনীকে।

 

সেরা শিরোনাম

Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
Chorbagan Stampede:
"ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন", চোরবাগান কাণ্ডে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ কুণালের
CJP:
"পুরো দেশ আপনাদের সঙ্গে আছে..", CJP-র শীর্ষ নেতা সৌরভ ও আশুতোষের জামিনে শুভেচ্ছা কেজরিওয়ালের
Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডের তদন্তে গঠিত হয়েছে SIT, কিন্তু রাখা হয়নি এই সব বিভাগকে, কেন এই সিদ্ধান্ত ?
চোরবাগানকাণ্ডের তদন্তে গঠিত হয়েছে SIT, কিন্তু রাখা হয়নি এই সব বিভাগকে, কেন এই সিদ্ধান্ত ?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
Suvendu Adhikari: '২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের চ্যালেঞ্জ শুভেন্দুর
'২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের চ্যালেঞ্জ শুভেন্দুর
NCPI MP: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' স্পিকারের চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা, কারণ কী ?
'কেন সাংসদ পদ খারিজ নয়?' স্পিকারের চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা, কারণ কী ?
Embed widget