এক্সপ্লোর

Kolkata News: অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে কড়া রাজ্য, কী জানালেন পরিবহণ মন্ত্রী?

যাত্রী প্রত্যাখ্যান থেকে অতিরিক্ত ভাড়া। অ্যাপ ক্যাবের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়।এমনকি অ্যাপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে রয়েছে আরও মারাত্মক অভিযোগ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: লাইসেন্স এবং কলকাতায় অফিস নেই এমন অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে কড়া রাজ্য সরকার (West Bengal Government)। শনিবার অ্যাপ ক্যাব সংস্থা এবং মালিক ও চালক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে কড়া পদক্ষেপের কথা জানালেন পরিবহণ মন্ত্রী। এদিকে, কিলোমিটার প্রতি নূন্যতম ভাড়ার দাবিতে বৈঠকে সরব হয়েছে অ্যাপ ক্যাব মালিক ও চালক সংগঠনগুলো।

অ্যাপ ক্যাবে কড়া রাজ্য: যাত্রী প্রত্যাখ্যান থেকে অতিরিক্ত ভাড়া। অ্যাপ ক্যাবের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়।এমনকি অ্যাপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে রয়েছে আরও মারাত্মক অভিযোগ। লাইসেন্স ছাড়াই রাজ্যে ব্যবসা করছে অনেক অ্যাপ ক্যাব সংস্থা। আবার বেশ কিছু অ্যাপ ক্যাব সংস্থার কলকাতায় কোনও অফিস নেই। এই সংস্থাগুলোর বিরুদ্ধে এবার কড়া রাজ্য সরকার। লাইসেন্স ছাড়া ব্যবসা করছে যে সমস্ত অ্যাপ ক্যাব সংস্থা এবং যে সব সংস্থার কলকাতায় অফিস নেই তাদের বিরুদ্ধে কড়া পক্ষেপের কথা জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। অ্যাপ ক্যাব সংস্থা এবং মালিক ও চালক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে রাজ্যের কড়া মনোভাব স্পষ্ট করে দিয়েছেন পরিবহণ মন্ত্রী। শনিবারের বৈঠকে বাইক ট্যাক্সির হলুদ নম্বর প্লেট করার বিষয়েও আলোচনা হয়। কিলোমিটার প্রতি নূন্যতম ভাড়া ঠিক করার দাবিতে সরব হয়েছে অ্যাপ ক্যাব মালিক সংগঠনগুলো।  অ্যাপ ক্যাব মালিক ও চালক সংগঠনগুলো যাত্রী প্রত্যাখানের সমস্যা সমাধান করতে অনুরোধ করেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

ঝামাপুকুর পার্কে বাড়ির কাছেই যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাত রাত পৌনে ১২টা নাগাদ ৩৮ নম্বর ওয়ার্ডের রঘুনাথ চ্যাটার্জি স্ট্রিটে যুব তৃণমূল নেতা বর্ণ বর্মনের বাড়ির কাছে দাঁড়িয়ে মাদক নিচ্ছিলেন এক যুবক। এর প্রতিবাদ করায়, মত্ত যুবক ফোন করে কয়েকজনকে ডেকে নিয়ে যুব তৃণমূল নেতার ওপর চড়াও হন। বছর তিরিশের যুব তৃণমূল নেতাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। হামলার পিছনে রাজনৈতিক যোগ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। প্রকাশ্যেই বসছে নেশার আসর। প্রতিবাদ করায় শাসকদলের নেতা আক্রান্ত হওয়ায় স্থানীয়দের আতঙ্ক আরও বেড়েছে।

আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর


সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget