এক্সপ্লোর

KMC: রাস্তা নিয়ে বিস্তর অভিযোগ, শ্রী ফেরাতে এবার মেরামতির কাজে নামছে কলকাতা পুরসভা

মেয়রের দাবি, শহরর রাস্তায় গাড়ি চালালে রোলার কোস্টারে চড়ার মতো অভিজ্ঞতা হয়। বর্ষায় জল জমে দুর্ভোগ আরও বাড়ে। এবার তাই বর্ষার আগেই কলকাতার গুরুত্বপূর্ণ ৩৮টি রাস্তার মেরামতি সেরে ফেলতে চাইছে পুরসভা।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: শহরের ৩৮টি রাস্তার শ্রী ফেরাতে এবার সার্বিক মেরামতির কাজে হাতে নিচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation)। একই সঙ্গে অর্থ দফতরের অনুমোদন পেলে শহরের ৯টি বড় রাস্তায় মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টামের কাজেও খুব শীঘ্রই হাত দেওয়া হবে বলে পুরসভা (Kolkata Municipality Corporation) সূত্রে খবর। 

কলকাতার (Kolkata) উঁচু নিচু রাস্তা নিয়ে অভিযোগ বিস্তর। খোদ মেয়রের দাবি, শহরর রাস্তায় গাড়ি চালালে রোলার কোস্টারে চড়ার মতো অভিজ্ঞতা হয়। বর্ষায় জল জমে দুর্ভোগ আরও বাড়ে। এবার তাই বর্ষার আগেই কলকাতার গুরুত্বপূর্ণ ৩৮টি রাস্তার মেরামতি সেরে ফেলতে চাইছে পুরসভা।  

এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতার রাস্তায় খানাখন্দ নেই। কিন্তু একটু জোরে গাড়ি চালালে আমাদের আর রোলার কোস্টারে চড়ার প্রয়োজন পড়ে না। আমাদের ডিজি রোডস রয়েছেন সকালে ওনাকে খুব বকাবকি করেছি। আমাদের একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন দরকার। আগে কলকাতার রাস্তায় খানাখন্দ ছিল কিন্তু যখন সুব্রত মুখার্জি মেয়র  হয়েছিলেন তারপর থেকে ম্যাস্টিক অ্যাসফাল্ট করা হয়। তার ফলে খানাখন্দ টা নেই কিন্তু বাম্পি তৈরি হয়েছে। মেট্রো যখন তৈরি হয় তখন দ্রুত ভরাট করার জন্য মাটির বদলে বালি ব্যবহার করা হয়েছিল। ফলে জল ঢুকলেই বালি সরে গিয়ে উঁচু নিচু হয়ে যাচ্ছে রাস্তা। এটা শহরের জন্য কাম্য নয় । 

কলকাতা পুরসভা সূত্রে খবর, ৩৮টি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে রয়েছে, ক্ষুদিরাম বসু সরণি, শোভাবাজার স্ট্রিট, অরবিন্দ সরণির একাংশ, বিবেকানন্দ সরণির একাংশ, বেলভেডিয়ার রোড ও, আলিপুর রোড-এর একাংশ। পাশাপাশি, শহরের ৯টি বড় রাস্তা হরিশ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, দেশপ্রাণ শাসমল রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, চিত্তরঞ্জন এভিনিউ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে মেরামতির কাজে মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টাম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।  

আগে রাস্তা মেরামতিতে ম্যাস্টিক অ্যাসফল্ট ব্যবহার করা হত। কিন্তু পরিবেশ আদালতের নির্দেশ, বায়ু দূষণ হয় বলে রাস্তায় আগুন জ্বালিয়ে ম্যাস্টিক অ্যাসফল্ট ব্যবহার করা যাবে না। এই সমস্যা এড়াতে সম্প্রতি পূর্ত দফতর মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টাম তৈরির জন্য শহরের বাইরে একটি ইউনিট তৈরি করেছে। এবার সেই মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টাম ব্যবহার করে ৯টি বড় রাস্তার মেরামতি করতে চাইছে পুরসভা।  
এই পদ্ধতিতে  কারখানা থেকে উপকরণ তৈরি করে এনে রাস্তায় ঢেলে দেওয়া হয়। ফলে বায়ু দূষণের সম্ভাবনা থাকে না।     

ফিরহাদ হাকিম জানিয়েছেন, p.w.d. রেড রোডে এই কাজ করছে। ওরা চেন্নাইয়ের এক ব্যবসায়ীকে দিয়ে বানিয়েছে। অর্থ দপ্তরের কাছে ওরা অনুমোদন চেয়ে পাঠিয়েছে। সেই অনুমোদন এসে গেলে আমরা কাজ শুরু করে দেব।

যদিও মেরামতির এই কাজে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে টাকা। সেই সমস্যার কথা স্বীকার করেছেন মেয়র। তাই একসঙ্গে না করে ধাপে ধাপে মেরামতির কাজ করার পক্ষপাতী  কলকাতা পুরসভা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget