এক্সপ্লোর

Thief stolen Blanket: শীত বড় বালাই! বাড়িতে ঢুকে, আলমারি ভেঙে কম্বল আর শাড়ি নিয়ে পালাল চোর!

District News: সন্ধে রাতে গৃহস্থের বাড়িতে চুরি! শুধু টাকাপয়সা বা সোনাদানাই নয়, আলমারি ভেঙে কম্বল আর শাড়ি নিয়ে পালাল চোর!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গুসকরায় রাতে বাড়িতে ঢুকে চুরি, আলমারি ভেঙে নগদ টাকা ও সোনা চুরি।
  • চোরেরা নগদ টাকা, সোনা গয়না ছাড়াও নিয়ে গেছে কম্বল ও শাড়ি।
  • বাড়ির সদস্যরা বাইরে থাকায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এই চুরির ঘটনা।
  • প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি, এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কমলকৃষ্ণ দে, গুসকরা: বেজায় শীত পড়েছে। কয়েকটা দিন তাপমাত্রা সামান্য উর্ধ্বমুখী থাকলেও, আজ থেকে ফের নিম্নমুখী তাপমাত্রা! পৌষ সংক্রান্তিতেও এবার বজায় থাকবে শীতের স্পেল, জেলায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রি পর্যন্ত! ঠাণ্ডায় যখন কাঁপছে গোটা বঙ্গ, তখন টাকাপয়সা, সোনাদানার আগেও বোধহয় প্রয়োজন কম্বল! অন্তত সদ্য ঘটে যাওয়া পূর্ব বর্ধমান জেলার,গুসকরা পৌরসভা এলাকার ঘটনা দেখে তো সেটাই ঠাওর হয়। সন্ধে রাতে গৃহস্থের বাড়িতে চুরি! শুধু টাকাপয়সা বা সোনাদানাই নয়, আলমারি ভেঙে কম্বল আর শাড়ি নিয়ে পালাল চোর!

ঘটনাটি ঘটেছে গুসকরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায়। পোস্ট অফিসের কর্মী রাণা বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাণা বিশ্বাস ও তাঁর স্ত্রী কয়েকদিন আগে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। শনিবার বিকেলে রানার মা সীমা বিশ্বাস বাড়িতে তালা দিয়ে গুসকরা এলাকারই শান্তিপুরে নিজের বাপের বাড়িতে বেড়াতে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে, চোর বা চোরের দল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। দুটি ঘরের দুটি আলমারি ভেঙে সেখান থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তবে এখানেই শেষ নয়, পরিবারের দাবি, শীতের সন্ধ্যায় চোরেরা ঘরের কম্বল পর্যন্ত নিয়ে গিয়েছে! ফলে গোটা ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি চর্চাও শুরু হয়েছে।

ঘটনার পর বাড়িতে ফিরে ভাঙা দরজা ও লণ্ডভণ্ড ঘর দেখে হতবাক হয়ে যান বাড়ির সদস্য সীমা বিশ্বাস। তিনি জানান, এই চুরির ঘটনায় তাঁদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ভর সন্ধেবেলা, এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। এর সঙ্গে, কম্বল চুরির মতো ঘটনা জন্ম দিয়েছে কৌতুহলেরও। স্বর্ণালঙ্কার ও নগদের পাশাপাশি বেশ কিছু কম্বল ও খোয়া গিয়েছে গৃহস্থের। পাশাপাশি, গোটা ঘর লণ্ডভণ্ড করা হয়েছে। ভাঙা হয়েছে একাধিক আলমারি। সোনা ও টাকা পয়সার পাশাপাশি বেশ কিছু দামি শাড়ি ও চুরি হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসী বাড়তি সাবধানতা অবলম্বন করছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget