এক্সপ্লোর

Jhargram News:ঘুমপাড়ানি গুলি দিয়ে বেহুঁশ করার সময় মৃত্যু দাঁতালের

Elephant Attack Death:ঘুমপাড়ানি গুলি দিয়ে বেহুঁশ করার সময় মৃত্যু হল দাঁতাল হাতির। ঝাড়গ্রামের ঘটনা। বিড়িহান্ডি বিটের কাজলার উন্মত্ত ওই হাতিটিকে ট্র্যাক করা হয়। তার পরই এই ঘটনা।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঘুমপাড়ানি গুলি দিয়ে বেহুঁশ করার সময় মৃত্যু হল দাঁতাল হাতির (Elephant Death)। ঝাড়গ্রামের (Jhargram) ঘটনা। বিড়িহান্ডি বিটের কাজলার উন্মত্ত ওই হাতিটিকে ট্র্যাক করা হয়। তার পরই এই ঘটনা।

কী ঘটেছিল?
গত এক মাসে হাতির আক্রমণে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে ঝাড়গ্রামে। কাল অর্থাৎ, শনিবার তাই বন দফতর ঘুমপাড়ানি গুলি দিয়ে বেহুঁশ করার চেষ্টা করে দাঁতালটিকে। সকাল থেকে ঝাড়গ্রাম বনদফতরের কর্মীরা বিড়িহান্ডি বিটের  কাজলার জঙ্গলে উন্মত্ত হাতিটিকে ট্র্যাক করেন। পরে বিশেষজ্ঞদের উপস্থিতিতে তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তার পর সেটি অজ্ঞান হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে চোখ বেঁধে তাকে গাড়িতে তোলা হয়। পরে বন দফতর জানিয়েছে, হাতিটিকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে চিকিৎসার জন্য নিয়ে আসার সময় পথেই সে মারা যায়। কিন্তু কেন? জানতে ময়নাতদন্তের করা হবে বলে বলে বন দফতর সূত্রে খবর।তার পরই হাতিটিকে দাহ করা হবে।

নতুন নয়...
গত মার্চেই জঙ্গলে পাতা তুলতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল এক মহিলার। ঘটনাটি ঘটে নয়াগ্ৰাম থানার নিগুইয়ের জঙ্গলে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর মেলে, মৃতের নাম দৈমন্তি মাহাতো। বয়স ২৪ বছর। তাঁর বাড়ি নয়াগ্ৰাম থানার বড়নিগুই গ্রামে। সেই মাসের গোড়াতেই একেবারে প্রকাশ্য দিবালোকেই তাণ্ডব চালায় হাতির দল। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে তারা। ফসল তো বটেই, ঘরবাড়িরও ক্ষতির আশঙ্কা করেছিলেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়েছিল। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বনদফতরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা  হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান। পশ্চিমের এই জেলায় হাতির তাণ্ডব অবশ্য একেবারে অজানা কিছু নয়। মাঝেমধ্যেই তাদের দাপটে ফসলের বিপুল ক্ষয়ক্ষতি হয়। গত বছর জুলাইয়ে যেমন একই ঘটনা ঘটেছিল ঝাড়গ্রাম ব্লকে। পাশাপাশি ঝাড়গ্রামে হাতির হানায় প্রাণহানির ঘটনা একেবারে নতুন নয়। গত বছর অগাস্ট মাসে চারজনের মৃত্যুতে ঝাড়গ্রামে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে ঘটনার দিন সকালে ঝাড়গ্রাম-জামবনি রাস্তা অবরোধ করা হয়েছিল। তাঁদের অভিযোগ, বন প্রতিমন্ত্রীর বিধানসভা এলাকায় ঘটনা ঘটলেও তিনি ঘটনাস্থলে আসেননি। প্রতিক্রিয়া জানতে মন্ত্রীকে ফোন করা হলেও তাঁর ফোন ছিল সুইচড অফ। সব মিলিয়ে হাতির আতঙ্কে ঘুম ছুটে যায় ঝাড়গ্রাম শহরের বাসিন্দাদের। 

আরও পড়ুন:সকন্যা তিহাড়ে অনুব্রত, খাঁ খাঁ করছে বাড়ি-কার্যালয়, বীরভূমে বৈতরণী পার হবে তৃণমূলের!

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget