এক্সপ্লোর

Tiljala Fire Incident : অ্যাকশনে সরকার, তিলজলায় অবৈধ কারখানা ভাঙতে 'বুলডোজার'

Kolkata News : অবৈধ কারখানা নিয়ে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত এসে পৌঁছে গিয়েছে বুলডোজার। শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ ।

কলকাতা : অবৈধ কারখানা নিয়ে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। বিল্ডিং প্ল্যান না থাকলেই অবৈধ কারখানা ভাঙার নির্দেশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত এসে পৌঁছে গিয়েছে বুলডোজার। KMC-এর তরফ থেকে কারখানা ভাঙতে ময়দানে হাজির বুলডোজার। মুখমন্ত্রী জানান, 'কোনও কারখানা অবৈধ হলেই জল-বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হবে'। তিলজলায় ২জনের মৃত্যুর পরে কঠোর পদক্ষেপ নিলেন। 'কোন কোন কারখানা অবৈধ, সব তদন্ত করে দেখা হবে', কমিটির রিপোর্ট পাওয়ার পরেই কড়া পদক্ষেপ সরকারের। কসবা, তিলজলা, মোমিনপুর, ইকবালপুরের মতো এলাকায় কাদের কাদের বিল্ডিং প্ল্যানের অনুমতি নেই, খতিয়ে দেখার নির্দেশ দেন। পাশাপাশি, অডিট করে একদিনের মধ্যেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।

তিলজল কাণ্ডে বড় অ্যাকশনে সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে মেনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গেছে। ৪ থেকে ৫টি বুলডোজার এসে উপস্থিত হয়েছে। সরকারের নির্দেশ মেনে KMDA-এর যৌথ উদ্যোগে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। পুরো বাড়ি ফাঁকা করিয়ে দেওয়া হয়েছে। যা জিনিস আছে সব সরিয়ে নিচ্ছেন বাড়ির লোকেরা। ২টি বাড়ি ভাঙার কাজ শুরু করে দিয়েছে। পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ ফোর্স, কেন্দ্রীয় বাহিনী ও পৌরসভার অধিকারীরকরা উপস্থিত আছেন। এই মুহূর্তে এই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

আরও পড়ুন - 'রাজ্যের জন্য অশনি সংকেত' ! তিলজলা কাণ্ড নিয়ে এই ৫ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে দুপুরেই সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, ''ওই অবৈধ কারখানা বা বিল্ডিং-এ কোনও বিল্ডিং প্ল্যান নেই। ফায়ার ও ইলেকট্রিসিটি সঠিক ব্যবস্থাও ছিল না এবং যা ছিল সবটাই অবৈধ।'' তিনি আরও জানান যে, ''আমরা এই ঘটনার কারণে কতগুলো কড়া ব্যবস্থা নিয়েছি।''

  • ১. ''তিলজলা PS-এর কেস নম্বর ২২৬ অনুযায়ী কারখানার মালিক সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ''
  • ২. ''ইলেকট্রিক সংস্থাকে স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ কেটে দেয়ার নির্দেশ দিয়েছি। ''
  • ৩. ''CSC-কে বলা হয়েছে যত এই ধরণের অবৈধ কারখানা আছে তাদের বিদ্যুৎ সংযোগ বাদ দেওয়ার জন্য, বিশেষ করে কসবা, তিলজলা, মোমিনপুর, ইকবালপুর এই সব জায়গায়। ''
  • ৪. ''পৌর নগর-উন্নয়ন সচিবকে বলা হয়েছে, একদিনের মধ্যে অবৈধ বিল্ডিংগুলো ভেঙে ফেলার জন্য। KMC-এর উদ্যোগে ও কলকাতা পুলিশ-এর সাহায্য নিয়ে।''
  • ৫. ''KMC-কে বলা হয়েছে, এই ধরণের বিপদজনক কারখানার জলের সংযোগ কেটে দিতে।''

মুখ্যমন্ত্রী আরও জানান, ''আমরা এখন জিরো টলারেন্স-এর ব্যবস্থা নিচ্ছি। যারা সতর্ক হওয়ার হয়ে যান। যারা বেআইনি কাজকর্ম করছেন, তাঁদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরণের কাজ থেকে বিরত থাকতে কড়া নির্দেশিকা ও উপদেশ দিচ্ছি। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget