এক্সপ্লোর

21 July TMC : আরও কড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা, আলাদা গেট ছাড়া আর কী কী ব্যবস্থা

Mamata Banerjee : বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। আর তাই আরও কড়া হচ্ছে নিরাপত্তা।

অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে, কলকাতা : করোনার ( Coronavirus ) জেরে ২০২০-র পর, ২১-এও ভার্চুয়ালি হয়েছে তৃণমূলের ২১ জুলাই কর্মসূচি। ২ বছর পর এবার ফের, আগের মতো পালিত হবে তৃণমূলের ( TMC ) মেগা ইভেন্ট!
 
বৃহস্পতিবার, ২১ জুলাই। মাঝে আর মাত্র ১ দিন। তাই তৃণমূলের তৎপরতাও তুঙ্গে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কালীঘাটের ( Kalighat ) বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে রড নিয়ে, সাত ঘণ্টা ঘাপটি মেরে বসে থাকার পর, অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা!

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশে জন্য আলাদা গেট

পুলিশ সূত্রে খবর, সেই ঘটনাকে মাথায় রেখেই এবার ধর্মতলায় ২১ জুলাইয়ের ( 21 July ) মঞ্চে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশে জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। দলের সবচেয়ে বড় অনুষ্ঠানে যোগ দিতে, সারা রাজ্য থেকে কলকাতায় আসেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের জন্য সল্টলেকের সেন্ট্রাল পার্ক ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়। 

সোমবার সেই প্রস্তুতি দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে এসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তৃণমূলের তরফে জানানো হয়েছে, অন্তত ২০ হাজার জনের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। কালীঘাটের বাড়ি থেকে আলিপুরের যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় সভামঞ্চে যাবে, ২১ জুলাই উপলক্ষে সেই রাস্তার দু’ধারও সাজানো হয়েছে।

ওয়ান ওয়ে কোন কোন রাস্তায় 
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ। সেগুলি হল,

  • উত্তর থেকে দক্ষিণ আমহার্স্ট স্ট্রিট
  • কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর বিধান সরণি
  • দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট
  • উত্তর থেকে দক্ষিণ ব্রেবোর্ন রোড
  • হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড
  • পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট
  • দক্ষিণ থেকে উত্তর বেন্টিঙ্ক স্ট্রিট
  • পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড
  • বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর রবীন্দ্র সরণি।

 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget