এক্সপ্লোর

Abhishek Banerjee : 'সোশাল মিডিয়ায় দেখলাম শুভেন্দু অধিকারী ২১ জুলাইয়ের সভা দেখছিলেন' খোঁচা অভিষেকের

Suvendu Adhikari : গোটা বিষয়টি নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা বা বিজেপি-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

কলকাতা : একুশের সমাবেশ ঘিরে 'ভাইরাল তরজা'। যা নিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও আদৌ কোনও পোস্ট সত্যি কি না, সে নিয়ে কোনও নিশ্চিত তথ্য মেলেনি। মুখ খোলেনি কোনও পক্ষই। এবিপি লাইভ-ও ভাইরাল পোস্টগুলির সত্যতা যাচাই করেনি।

ভাইরাল তরজার প্রথম কেন্দ্রবিন্দু তৃণমূলের (TMC) শহিদ স্মরণের ভিড়ের ছবি দিয়ে করা একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে পাশাপাশি ২০০৯ সালে বামেদের ব্রিগেডের ছবি দিয়ে লেখা হয়, ভিড় দেখে ভাবার কিছু নেই, বামেদের ব্রিগেডে এই ভিড়ের দু'বছর পরই সেই সরকারের পতন হয়েছিল। বিজেপির তরফে যে পোস্ট ভাইরাল করা হয় বলে একাংশের অভিযোগ। একুশের সমাবেশের শেষে উপ রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের ঠিক কী পদক্ষেপ জানানোর মঞ্চে সাংবাদিকদের তরফে যা নিয়ে প্রশ্ন করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

যার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় টেনে আনেন আরও একটি ভাইরাল পোস্টের প্রসঙ্গ। একুশের সমাবেশ শুভেন্দু অধিকারী আরও অনেকে দেখছেন এরকম একটি স্ক্রিনশটও সোশালে ভাইরাল হয় সকাল থেকে। যে প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি তো সোশাল মিডিয়ায় দেখলাম শুভেন্দু অধিকারী নিজে একুশে জুলাইয়ের সভা দেখছিলেন। তার উত্তরটা আগে দিক, তারপর বাকিটা বলব।'

যদিও আদৌ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশালে একুশের সভা দেখছিলেন কি না, সে নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোটা বিষয়টি নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা বা বিজেপি-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি। রাজনৈতিকভাবে কোনও স্পষ্ট বার্তা না মিললেও ভাইরাল তরজা অবশ্য জুড়ে থেকেছে সোশাল মাধ্যম।

উপ রাষ্ট্রপতি নির্বাচনে কী পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের? জানিয়ে দিলেন অভিষেক" href="https://bengali.abplive.com/district/tmc-will-be-abstain-from-voting-in-vice-presidential-election-904948" target="">আরও পড়ুন- উপ রাষ্ট্রপতি নির্বাচনে কী পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের? জানিয়ে দিলেন অভিষেক

এদিকে, একুশের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়ির (Puffed Rice) মতো সাধারণের খাবারেও জিএসটি বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে তুলোধনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১-এর সভামঞ্চ থেকে মমতা বলেন, "মুড়িতেও জিএসটি ? বিজেপির বন্ধু মুড়ি খাবেন না ? মুড়িতে কত জিএসটি ? মিষ্টিতেও জিএসটি ? চিড়েতেও জিএসটি ? দইতেও জিএসটি ? লস্যিতেও জিএসটি ? নকুলদানাতেও জিএসটি ? বাতাসায় কত জিএসটি ? নিম পাতায় কত জিএসটি ? লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা, মুড়ি খেয়ে থাকি।"

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget