এক্সপ্লোর

Anubrata Mondal: আরেকবার দিদিকে মুখ্যমন্ত্রী করে... তারপর ছাড়ব: অনুব্রত মণ্ডল

West Bengal News: দুর্গাপুজো কাটতেই রাজনীতির সেকেন্ড ইনিংস শুরু করেছেন অনুব্রত মণ্ডল। আর তার দিন কয়েকের মধ্যে রাজনীতি ছাড়ার কথাও উঠে এল তাঁর মুখে।

কলকাতা: মমতাকে আরেকবার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) করেই ছেড়ে দেব রাজনীতি। সিউড়ির মঞ্চ থেকে এবার ঘোষণা বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। অন্যদিকে বীরভূম জেলা তৃণমূলের রাশ কার হাতে থাকবে এই নিয়ে ফের প্রকাশ্যে চলে এল অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব।

কী বললেন অনুব্রত মণ্ডল?

দুর্গাপুজো কাটতেই রাজনীতির সেকেন্ড ইনিংস শুরু করেছেন অনুব্রত মণ্ডল। আর তার দিন কয়েকের মধ্যে রাজনীতি ছাড়ার কথাও উঠে এল তাঁর মুখে। দিলেন একসঙ্গে চলার বার্তাও। এদিন অনুব্রত মণ্ডল বলেন, "আমরা কেউ ঝগড়াঝাঁটি করব না। আমরা সবাইকে নিয়ে চলব। আমরা দলটা আরও বৃদ্ধি করব। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলছিলেন, নুরুল নাকি বলেছে ছেড়ে দেব। আমি নুরুলকে বলব, আরেকবার দিদিকে মুখ্যমন্ত্রী করে দে; তারপর ছাড়লে একসঙ্গে ছাড়ব। দুই বন্ধু মিলেই ছাড়ব। এখন ছাড়ার কোনও প্রশ্ন নেই।'' 

এদিকে মিষ্টিমুখের বিজয়া সম্মিলনীতেও মুছল না তিক্ততা। রামপুরহাটেও অনুব্রত মণ্ডলের বিজয়া সম্মিলনীতে যোগ দিলেন না কাজল শেখ। সকালে রামপুরহাটে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিজয়া সম্মিলনীতে যোগ দেননি কাজল। তবে বিকেলে, রামপুরহাটেই সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। যদিও অনুব্রত মণ্ডলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা গেছে, কোর কমিটিরই ৪ জন সদস্যকে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ ঘোষ। এপ্রসঙ্গে অবশ্য কাজল শেখ জানিয়েছেন, "সরকারি, প্রশাসনিক কাজে বিভিন্ন সময় ব্যস্ত থাকি। যার জন্য অনুষ্ঠানে যেতে পারছি না। কিন্তু আমাদের যারা কোর কমিটির সদস্য আছেন, তাঁদের মধ্যে অনেকেই যাচ্ছেন।''

অনুব্রত মণ্ডল থেকে তিহাড় থেকে ফেরতের পরই কার্যত দ্বন্দ্ব শুরু হয়েছে বীরভূমে তৃণমূলের অন্দরেই। এদিকে শনিবার নানুরে কাজল শেখের ডাকা বিজয়া সম্মেলনীতে আবার বীরভূমের দুই তৃণমূল সাংসদকে দেখা যায়নি। নানুরের বিধায়ক ছাড়া বীরভূমের অন্য কোনও কেন্দ্রের তৃণমূল বিধায়কও সেখানে উপস্থিত ছিলেন না।               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Doctors Protest: 'অভয়ার ন্যায়বিচারের জন্য যদি আমরণ অনশনে আবার বসতে হয়, বসব', অনশন শেষে অসুস্থ অর্ণব মুখোপাধ্যায়, ভর্তি SSKM-এ

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Kolkata Medical: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget