এক্সপ্লোর

TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

TMC Bank Account : ২০২৩ এর এপ্রিল মাসের থেকে জুন, ২০২৬ পর্যন্ত মোট ১৬০ কোটি টাকা ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্টে। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে বিমান সংস্থাকে ১৬০ কোটি টাকা দেওয়া হয়েছে।

কলকাতা : তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় সংস্থার নজরে ১৫০ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন। কলকাতার ৪ জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের এই অ্যাকাউন্টে কোন কোন জায়গা থেকে, কিসের টাকা ঢুকেছে? টাকার উৎস কী? মূলত এই সব তথ্য জানতে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। নজরে রয়েছে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক একটি সংস্থা। 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া'! তৃণমূলের তহবিল-তদন্তে নেমে চাঞ্চল্যকর দাবি ED-র। তৃণমূলের টাকাতেই বিমান-কপ্টার কিনেছিল কলকাতার এই সংস্থা।                       

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো ভিভিআইপি-দেরও বিমান ভাড়া দিত এই সংস্থাটি। '১১২ কোটি টাকায় একটি বিমান, কপ্টার কেনে কেয়ারওয়েল। কেনা হয় লেগাসি এমব্রেয়ার ৬০০ বিমান, অগাস্টা ১০৯ SP কপ্টার। কপ্টার কিনতে যুক্ত হয়েছিল বিদেশ থেকে আসা টাকাও। তৃণমূলের টাকায় বিমান, কপ্টার কিনে তা ভাড়া দেওয়া হয় তৃণমূলকেই। বিমান সংস্থাকে ভাড়া বাবদ মোটা টাকাও মেটায় তৃণমূল। ২০২৩ এর এপ্রিল মাসের থেকে জুন, ২০২৬ পর্যন্ত মোট ১৬০ কোটি টাকা ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্টে। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে বিমান সংস্থাকে ১৬০ কোটি টাকা দেওয়া হয়েছে। তৃণমূলের ১৬০ কোটি যায় কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়ায়। ১৬০ কোটির প্রায় ৮৩ কোটি টাকা আবার অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। 

আরও পড়ুন - তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?

তৃণমূলের অ্যাকাউন্ট থেকে যাবতীয় লেনদেনই অত্যন্ত সন্দেহজনক। তৃণমূলের তহবিল-তদন্তে নেমে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় এজেন্সির। সন্দেহজনক বেআইনি লেনদেন, অবৈধভাবে টাকা রোজগার নিয়ে তদন্তে নামে ED. মোট ৫ জায়গায় তল্লাশি ED-র। নিউটাউন, রাধাবাজার স্ট্রিটে কেয়ারওয়েল অ্যাভিয়েশনের অফিসেও তল্লাশি চালায়।                          

উল্লেখ্য, আগেই HDFC ব্য়াঙ্কে তৃণমূলের নামে থাকা ৩টে অ্য়াকাউন্টে 'ডেবিট ফ্রিজ' করা হয়েছিল। অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে তৃণমূলের তহবিল-বিতর্কের সূত্রপাত হয়। নিজেকে কোষাধ্য়ক্ষ বলে দাবি করে ব্যাঙ্ককে অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন জানান অরূপ। এরপরেই, বেআইনি লেনদেনের অভিযোগ দায়ের করে 'ঋতব্রত-তৃণমূল', বিধাননগর পুলিশ কমিশনারেটে দায়ের করা হয় সেই অভিযোগ।                    

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতা', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতা', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget