এক্সপ্লোর

MGNREGA Dues: ১০০ দিনের কাজ করেও মেলেনি টাকা, দিল্লি যাওয়ার আগে বঞ্চিতদের চিঠি সংগ্রহে নামল তৃণমূল

Kolkata News: আগামী ২ অক্টোবর দিল্লি অভিযানে নিয়ে যাওয়া হবে সেই চিঠির রাশি।

কলকাতা: ১০০ দিনের বকেয়া নিয়ে দিল্লি অভিযানের আগে চিঠি সংগ্রহে নামল তৃণমূল (TMC)। কাজ করা সত্ত্বেও যাঁরা টাকা পাননি, তাঁদের লেখা চিঠি জড়ো করছে শাসকদল। আগামী ২ অক্টোবর দিল্লি অভিযানে নিয়ে যাওয়া হবে সেই চিঠির রাশি (Kolkata News)। ওই চিঠিগুলি পাঠানো হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে। (MGNREGA Dues)

মঙ্গলবার এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছে তৃণমূল। তাতে বলা হয়, 'অন্যায়ের বিরুদ্ধে সরব বাংলার মানুষ। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার ১৫ হাজার কোটি টাকা নির্দয় ভাবে আটকে রেখেছে বিজেপি। যাঁরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন, নিজেদের অধিকার চেয়েছেন'। দলের ওই পোস্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, 'কেন্দ্রীয় অন্যায়ের বিরুদ্ধে একজোট পশ্চিমবঙ্গ। নিজেদের অধিকার ছিনিয়ে নিতে বদ্ধপরিকর। গণতন্ত্রে মানুষই সবার উপরে'।

১০০ দিনের টাকা থেকে আবাস এবং সড়ক যোজনা, একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে তৃণমূল। বাংলারপ বিজেপি নেতারাই চিঠি দিয়ে দিল্লিকে টাকা দিতে বারণ করেছে বলে অভিযোগ। এর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। তাদের দাবি, ভোটের ময়দানে পেরে না উঠে, উন্নয়নের কাজ আটকে দিতেই এই কৌশল। যদিও রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, দুর্নীতি রুখতেই চিঠি দিয়েছেন তাঁরা। 

সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই বঞ্চিতদের থেকে চিঠি সংগ্রহের কাজের গতি বাড়াল তৃণমূল। কাজ করেও যাঁরা টাকা পাননি, তাঁদের চিঠি দিল্লি পৌঁছে দিতে উদ্যোগী হল তারা। 

১০০ দিনের কাজের টাকা বকেয়া নিয়ে দিল্লির বুকে আন্দোলনের ঘোষণা আগেই করেছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির ঘোষণা করেছিলেন। তার আওতায় বকেয়া টাকার দাবিতে আগামী ২ এবং ৩ অক্টোবর  রাজধানীর বুকে ধর্না কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। 

আরও পড়ুন: Suvendu Adhikari: 'করোনার থেকেও ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ', স্বাস্থ্যভবনে শুভেন্দুর বিক্ষোভ

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে দিল্লির রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা ছিল তৃণমূলের। তার জন্য দফায় দফায় চিঠি লিখে দিল্লি পুরিশের কাছে অনুমোদন চাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি মেলেনি। তাতেই তৃণমূলের তরফে বিকল্প কর্মসূচির ঘোষণা করা হয়। 

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রাজধানীর রাজপথে সরব হবে তৃণমূল। দিল্লির রামলীলা ময়দানে অবস্থান-বিক্ষোভের পরিকল্পনাও ছিল। কিন্তু দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি। এর পরই তৃণমূলের তরফে বিকল্প কর্মসূচি ঘোষণা করা হয়। গাঁধী জয়ন্তীতে মহাত্মা গাঁধীর স্মৃতিসৌধ রাজঘাটে প্রথমে প্রার্থনা তার পর ধর্না কর্মসূচি করতে চলেছে তৃণমূল। শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বলে শোনা দিয়েছিল। কিন্তু ফের পায়ে আঘাত পাওয়ায়, ধর্না কর্মসূচিতে তাঁর উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget