এক্সপ্লোর

TMC on Suvendu Adhikari: 'বিহারে ৫২ জন বিএলও এখনও জামিন পাননি', শুভেন্দুর বিরুদ্ধে FIR-এর আর্জি তৃণমূলের

BLO Role: 'বিহারের প্রসঙ্গ উল্লেখ করে কেন BLO-দের হুমকি ?' এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের। 

কলকাতা : শুভেন্দু অধিকারীর BLO-মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে রাজ্যের শাসক দল। তাতে বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR-এর আর্জি জানানো হয়েছে। 'বিহারের প্রসঙ্গ উল্লেখ করে কেন BLO-দের হুমকি ?' এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের। 

তৃণমূলের দেওয়া ভিডিওয় শুভেন্দুকে বলতে শোনা যায়, "বিহারে ৫২ জন বিএলও এখনও জামিন পাননি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। আর জেলে যাওয়ার জন্য তথ্য-ডকুমেন্ট আমরা জোগাড় করে নেব।" 

 

আর তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দু বলেন, আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি। আবার বলব। আমি আমতলায় দাঁড়িয়ে ওই ভাইপো যে চিটিংবাজটা...ওঁর লোকসভা কেন্দ্রে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলাম। আমি সেখানে দাঁড়িয়ে বলেছি বিএলও-রা তৃণমূল-বিজেপি কোনও দলের কথা শুনবেন না। নির্বাচন কমিশনের কথা শুনবেন। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে ৫২ জন বিএলও অবৈধ কাজ করেছিলেন বলে জেলে গেছেন। এই অবস্থা যাতে আপনার না হয়। তাতে খারাপ কি বিহারের রেফারেন্সে। বোঝা যাচ্ছে, পায়ে কাঁটা ফুটেছে। ঘেউ ঘেউ করছে। 

শুরু হয়ে গেছে SIR। গুরু দায়িত্ব বুথ লেভেল অফিসারদের ঘাড়ে। কিন্তু কখনও শাসক-কখনও বিরোধী। লাগাতার হুমকি দিচ্ছে তাঁদের। ইতিমধ্য়েই বিএলও-দের একাংশের সঙ্গে তৃণমূলের সম্পর্কের অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে ফের বিহারের প্রসঙ্গ টেনে BLO-দের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, "প্রত্যেকদিন রাজ্য থেকে, ৫০টা জায়গা থেকে পাচ্ছি। আপনি (BLO) ভাবছেন বিহারের পুলিশ নীতীশ কুমারের হাতে ছিল, তাই জেলে গিয়েছিল। এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে, আপনি জেলে যান, সেই ব্যবস্থা করব।" তাঁর সংযোজন, "BLO-রা কোনও পার্টি, কোনও দাদা-দিদির কথা শুনবেন না। নইলে আপনাদের পরিণতিও বিহারের BLO-দের মতো হবে।"

সেরা শিরোনাম

Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget