এক্সপ্লোর

TMC Delhi Protests: লড়াই বাংলায়, দঙ্গল রাজধানীতে, দিল্লিতেও অভিষেক-শুভেন্দু দ্বৈরথ

Abhishek vs Suvendu: ১০০ দিনের কাজ থেকে আবাস এবং সড়ক যোজনার টাকা আটকে রাখা নিয়ে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে দিল্লিতে দু'দিনের ধর্না কর্মসূচি ছিল তৃণমূলের।

বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্য়ায়: রাজ্যের সীমানা ছাড়িয়ে এবার দিল্লিতে পৌছল বাংলার তৃণমূল (TMC) বনাম বিজেপি দ্বন্দ্ব। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলের ধর্নায় ধরপাকড় ঘিরে উত্তাল পরিস্থিতি। তার মধ্যেই রাজধানীতে আলাদাভাবে নজর কাড়ল বাংলার দুই হেভিওয়েট রাজনীতিকের টক্কর।

১০০ দিনের কাজ থেকে আবাস এবং সড়ক যোজনার টাকা আটকে রাখা নিয়ে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে দিল্লিতে দু'দিনের ধর্না কর্মসূচি ছিল তৃণমূলের। আর তাকে ঘিরেই বঙ্গ রাজনীতির 'এপিসেন্টার' হয়ে উঠল রাজধানী দিল্লি। মঙ্গলবার দুপুরেই ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি ও সংলগ্ন এলাকা। আর একইসঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়-শুভেন্দু অধিকারীর বাগযুদ্ধেও কার্যত নড়ে উঠল রাজনীতি।

মঙ্গলবার দিল্লিতে বসে শুভেন্দু বলেন, "মিথ্যে অভিযোগ নিয়ে দিল্লিতে কর্মসূচি করছে তৃণমূল। সবকিছুতেই রাজনীতি করে তারা। দিল্লির কুর্সিতে বসার স্বপ্ন দেখা তৃণমূলের অভ্যাস হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে জনসমর্থন ফেরাতে মিথ্যে রাজনৈতিক কর্মসূচি নিয়েছে তারা।" অভিষেক জানান, "বিজেপি-র জমিদারির পতন শুরু হবে বাংলা থেকে। আজ দিল্লি থেকে এই কথা বলে গেলাম।"

আরও পড়ুন: TMC Delhi Protests: বকেয়ার অঙ্ক নিয়ে তরজা, বাগযুদ্ধ-কটাক্ষের বৃষ্টি, মঙ্গলে তপ্ত রইল দিল্লি

বাংলার বঞ্চিত মানুষদের প্রাপ্য প্রয়োজনে নিজেদের বেতন থেকে মেটাবেন বলে জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, "বিজেপি-র জমিদারির পতন শুরু হবে বাংলা থেকে। আজ দিল্লি থেকে এই কথা বলে গেলাম। মোদি যদি রিমোট টিপে টাকা বন্ধ করতে পারেন, তাহলে জনতা রিমোট টিপে মোদিকে পাল্টে দেবেন। তৃণমূলকে যত কাটবে, তত বাড়বে।" অন্য দিকে শুভেন্দু বলেন, "তৃণমূলের তিনটি অ্যাজেন্ডা রয়েছে। পরিবারবাদ, দুর্নীতি এবং তুষ্টিকরণ— এই তিন অ্যাজেন্ডায় চলে এই দল। গুন্ডাদের দল। উন্নয়ন করে না।"

বকেয়ার দাবি নিয়ে দিল্লিতে ধর্না-কর্মসূচির নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে বলে অভিযোগ বিজেপি-র। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল হারানো জনসমর্থন ফিরে পেতে চাইছে বলে অভিযোগ করছে তারা। একই ভাবে বাংলা থেকেই বিজেপি-র পতন শুরু হবে বলে দাবি করছে তৃণমূল। দু'মাসের মধ্যে ১ লক্ষ টাকা নিয়ে ফের দিল্লিতে সভা হবে বলে জানান অভিষেক। এর পাল্টা, তৃণমূলকে গুন্ডাদের দল বলে কটাক্ষ করেছেন শুভেন্দু।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
TMC News: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget