এক্সপ্লোর

Malda News: কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি, আহত ৭

TMC Foundation Day: কম্বল বিলির সময় চূড়ান্ত বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে ৫ মহিলা-সহ আহত ৭। ভিড় মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ।

করুণাময় সিংহ, মালদা : তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি ঘিরে মালদায় চূড়ান্ত বিশৃঙ্খলা। কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। হুড়োহুড়িতে ভেঙে পড়ল ইটের দেওয়াল, ৭জন আহত। মালদার তুলসিহাটায় দেড় হাজার কম্বল বিলির আয়োজন তৃণমূলের। কম্বল বিলির সময় চূড়ান্ত বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে ৫ মহিলা-সহ আহত ৭। ভিড় মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ, এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। তবে সাময়িক ভাবে সাফাই দেওয়া হয়েছে, দেড় হাজার লোকের জন্য কম্বল বিতরণ ও খিচুড়ি খাওয়ার আয়োজন করা হলেও উপস্থিত হয়েছিলেন প্রচুর মানুষ। ভিড়ের জেরেই এই ঘটনা ঘটেছে। 

মালদার হরিশচন্দ্রপুরের তুলসিহাটায় দেড় হাজার কম্বল বিলির আয়োজন করা হয়েছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বের অনেকেই। কিন্তু কম্বল নেওয়া এবং খিচুড়ি খাওয়া নিয়ে অনুষ্ঠানে আসা মানুষের মধ্যে আচমকাই হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কিতে পরিস্থিতি নিমেষে বেরিয়ে যায় হাতের বাইরে। জানা গিয়েছে, মানুষের ভিড় নিয়ন্ত্রণের জন্য কোনও ব্যবস্থা ছিল না। এমনকি পরিস্থিতি সামাল দেওয়ার মতো ভলান্টিয়ারও ছিল না ওই অনুষ্ঠানে। আচমকা হুড়োহুড়িতে একটি ইটের দেওয়ার ভেঙে ৫ মহিলা-সহ মোট ৭ জন আহত হয়েছেন, যাঁদের ভর্তি করা হয়েছে হরিশচন্দ্রপুর হাসপাতালে। চিকিৎসাধীন রয়েছেন এই সাতজন। 

স্থানীয়দের একাংশের বক্তব্য, প্রায় তিন হাজার লোক হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। তার ফলে বিশৃঙ্খলা শুরু হয়। তবে তৃণমূলের ছাত্র পরিষদ এবং জেলা নেতৃত্ব ও স্থানীয় নেতৃত্বের অনেকে এসে সামাল দেন পরিস্থিতি। মালদার হরিশচন্দ্রপুরের তুলসিহাটা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে এই কম্বল বিতরণ এবং খিচুড়ি খাওয়ানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে। কম্বল বিলির সময়েই আচমকা চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকে বলছেন, একসঙ্গে অনেক লোক এসে পড়েন। সবাই বলতে থাকেন তিনিই আগে কম্বল নেবেন। দেড় হাজারের বদলে প্রায় দ্বিগুণ লোক হাজির হয়েছিল এই অনুষ্ঠানে। ভিড়ের জেরেই এই অঘটন ঘটেছে। ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতেই থেকে থাকেনি বিশৃঙ্খলা। শুরু হয়ে যায় হাতাহাতিও। ভেঙে যায় ইটের দেওয়ার। ভিট মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ উঠেছে মালদার এই ঘটনায়। 

আরও পড়ুন- পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ইতালি-যোগ, লালবাজারের জালে আরও ১ 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget